1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

শ্রেয়া ঘোষালের সঙ্গে আসিফের গান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

বিনোদন ডেস্ক : উপমহাদেশের অন্যতম সফল গায়িকা শ্রেয়া ঘোষালের সঙ্গে কণ্ঠ মেলাচ্ছেন বাংলা গানের ‘যুবরাজ’ খ্যাত সংগীতশিল্পী আসিফ আকবর। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ নভেম্বর গানে কণ্ঠ দেবেন শ্রেয়া। সোমবার (১৩ নভেম্বর) বিকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে এ তথ্য জানিয়েছেন আসিফ নিজেই।

২০০৩ সালে ভারতের আরেক নন্দিত কণ্ঠশিল্পী কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গে ডুয়েট গান করেছিলেন আসিফ। সেই স্মৃতি টেনে আসিফ বলেন, ‘শ্রেয়া ঘোষাল তখন ছোট ছিলেন। বিগত দেড় দশকে তিনি নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। পাঁচবার ভারতের জাতীয় পুরস্কার পাওয়া শ্রেয়া ঘোষালের কণ্ঠের ফ্যান আমি। ভার্সেটাইল এই গায়িকার সুরে বিমোহিত সারা বিশ্ব। মাস তিনেক ধরে চলছিল শ্রেয়া আর আমার ডুয়েট গানের প্রজেক্ট নিয়ে আলোচনা। অবশেষে সিদ্ধান্ত হয়েছে একটি হিন্দি, একটা বাংলা গান রেকর্ড করা হবে।’

প্রথমে তৈরি হচ্ছে হিন্দি গানটি। এতে শ্রেয়ার কণ্ঠ দেওয়ার তারিখ চূড়ান্ত; তবে আসিফ কবে নাগাদ গাইবেন, তা নিশ্চিত নয়। কেননা তিনি কয়েক দিন ধরে অসুস্থ। সুস্থ হয়ে মুম্বাইয়ে গিয়ে মাইক্রোফোনের সামনে দাঁড়াবেন আসিফ।

আসিফের দেওয়া তথ্য অনুসারে, গানটি লিখেছেন রবি বাসনেত। সুর-সংগীত করছেন রাজীব রায় চৌধুরী ও মনতোষ দেঘরিয়া। ফ্রান্সভিত্তিক প্রতিষ্ঠান বিলিভ মিউজিকের ব্যানারে প্রকাশ হবে গানটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com