1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

সুয়ারেজকে নিয়ে উরুগুয়ের বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষ

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপের পর জাতীয় দলের জার্সিতে অনেকেই লুইস সুয়ারেজের শেষ দেখে ফেলেছিলেন। তবে আবারও ডাক পেলেন এই অভিজ্ঞ ফুটবলার। ২০২৬ বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে আর্জেন্টিনা ও বলিভিয়া ম্যাচের জন্য ঘোষিত দলে জায়গা করে নিয়েছেন এই তারকা স্ট্রাইকার।

সোমবার (১৩ নভেম্বর) আর্জেন্টিনা ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা। দলে জায়গা হয়নি আরেক অভিজ্ঞ স্ট্রাইকার এডিনসন কাভানির। তবে পারফরম্যান্সের জন্য নয়, চোট পেয়ে ছিটকে গেছেন এই তারকা।

বাছাই পর্বে সুয়ারেজের সামনে একটি রেকর্ড হাতছানি দিচ্ছে। তার সামনে সুযোগ আছে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের সর্বোচ্চ গোলস্কোরার হওয়ার। ২৯ গোল নিয়ে এই তালিকায় সাবেক লিভারপুল তারকা আছেন দুইয়ে। ৩১ গোল নিয়ে তার সামনে আছেন কেবল লিওনেল মেসি।

বাছাইয়ের পয়েন্ট তালিকায় ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন উরুগুয়ে। সমান পয়েন্টে গোল পার্থক্যে পিছিয়ে তিন ও চারে আছে যথাক্রমে ব্রাজিল ও ভেনেজুয়েলা। সবগুলো ম্যাচ জিতে যথারীতি প্রথম স্থামটি দখল করে রেখেছে আর্জেন্টিনা।

বাংলাদেশ সময় আগামী শুক্রবার (১৭ নভেম্বর) ভোর ৬টায় আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে উরুগুয়ে। এরপর আগামী ২১ নভেম্বর (মঙ্গলবার) তাদের প্রতিপক্ষ বলিভিয়া।

উরুগুয়ে দল

গোলরক্ষক: সার্জিও রোচেট, ফ্রাঙ্কো ইসরায়েল, সান্তিয়াগো মেলে।
ডিফেন্ডার: রোনাল্ড আরাউজো, হোসে মারিয়া গিমেনেজ, ব্রুনো মেন্ডেজ, সেবাস্তিয়ান ক্যাসেরেস, মাতিয়াস ভিনা।
মিডফিল্ডার: গুইলারমো ভারেলা, ম্যাথিয়াস অলিভেরা, ম্যানুয়েল উগার্তে, রদ্রিগো বেন্টানকুর, ফেলিপে কারবালো, নিকোলাস দে লা ক্রুজ, ফেদেরিকো ভালভার্দে, জর্জিয়ান ডি অ্যারাসকায়েটা, অগাস্টিন ক্যানোবিও, ম্যাক্সিমিলিয়ানো আরাউজো, ফ্যাকুন্ডো পেলিস্ট্রি, ফ্যাকুন্ডো টরেস।
ফরোয়ার্ড: ক্রিস্টিয়ান অলিভেরা, ডারউইন নুনেজ, ফেদেরিকো ভিনাস, লুইস সুয়ারেজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com