1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

চীনে ভবনে অগ্নিকাণ্ডে নিহত ২৫, আহত ৫

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : চীনের উত্তরাঞ্চলের শানশি প্রদেশে আজ বৃহস্পতিবার একটি ভবনে অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত ৫১ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিসিটিভি জানিয়েছে, আজ স্থানীয় সময় সকাল ৬টা ৫০ মিনিটে শানশি প্রদেশের লুলিয়াং শহরের লিশি জেলায় ইয়ংজু কয়লা কোম্পানির মালিকানাধীন একটি চারতলা ভবনে আগুন লাগে। এখন পর্যন্ত ২৫ জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে এবং হতাহতের প্রকৃত সংখ্যা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সিসিটিভি আরও জানিয়েছে, ওই ভবন থেকে ৬৩ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ৫১ জনকে লুলিয়াংয়ের একটি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। তবে আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি এবং এ বিষয়ে তদন্ত চলছে।

চীনে সাম্প্রতিক মাসগুলোতে খনিতে ধারাবাহিক দুর্ঘটনার কারণে কয়লা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো তদন্তের অধীনে রয়েছে। নিরাপত্তা পরিদর্শনের জন্য খনির কাজ বন্ধ করে দেওয়ায় উৎপাদনে ভাটা পড়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com