1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

ভারতের চলচ্চিত্র উৎসবে জয়ার চার সিনেমা

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩

বিনোদন ডেস্ক : ভারতের গোয়ায় শুরু হচ্ছে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (ইফি) ৫৪তম আসর। আগামীকাল ২০ নভেম্বর শুরু হওয়া উৎসবটি শেষ হবে ২৮ নভেম্বর। এই উৎসবে বাংলাদেশের অভিনয়শিল্পী জয়া আহসানের চারটি চলচ্চিত্র প্রদর্শিত হবে বলে জানা যায়।

ইফির উদ্বোধনী দিনে জয়ার হিন্দি ভাষার চলচ্চিত্র ‘কড়ক সিং’র ট্রেইলার প্রকাশিত হবে। ২২ নভেম্বর এটির প্রিমিয়ার শো হবে। এর মধ্যে সিনেমাটির অভিনয়শিল্পীরাসহ লালগালিচায় হাঁটবেন। অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত সিনেমায় জয়ার সহশিল্পী বলিউডের পঙ্কজ ত্রিপাঠি ও সানজানা সাংঘি।

এ ছাড়াও এবারের উৎসবে জয়ার আরও তিনটি চলচ্চিত্র প্রদর্শিত হবে- ‘ফেরেশতে’, ‘পুতুলনাচের ইতিকথা’ ও ‘অর্ধাঙ্গিনী’।

এ প্রসঙ্গে জয়া বলেন, ‘ভারতের সবচেয়ে বড় এ উৎসবে এর আগেও আমার সিনেমা গেছে। গতবার ‘নকশিকাঁথার জমিন’ খুব ভালো সাড়া ফেলেছিল। এ উৎসব আমার কাছে গুরুত্ব বহন করে। কারণ, এটা ভারতের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব। বিশ্ব চলচ্চিত্র আঙিনায়ও এর গুরুত্ব রয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com