1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

চতুর্থবারের মতো বিয়ে করেছেন সংগীতশিল্পী নোবেল

  • আপডেট টাইম :: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
বিনোদন ডেস্ক : বিয়ে করেছেন সংগীতশিল্পী মাঈনুল আহসান নোবেল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তিনটি ছবি প্রকাশ করেছেন নোবেল, যেখানে এক তরুণীকে আলিঙ্গনরত অবস্থায় দেখা গেছে তাকে। এর কিছুক্ষণ পরেই আরেকটি স্ট্যাটাসে নোবেল জানান, গতকাল বিয়ে করেছেন তারা। নোবেলের নতুন স্ত্রীর নাম ফারজানা আরশি। তার বাড়ি খুলনায়।

সামাজিক যোগাযোগ মাধ্যম ঘেঁটে জানা গেছে, আরশির দ্বিতীয় বিয়ে এটি। এর আগে নাদিম আহমেদ নামের এক ফুড ব্লগারের সঙ্গে তার বিয়ে হয়েছিল। আরশি নিজেও একজন ফুড ব্লগার।

আরশির আইডিতে এখনো নাদিমের সঙ্গে বেশ কিছু ছবি রয়েছে। নাদিমের সঙ্গে  বিয়ের ছবিও এখনো ঘুরপাক খাচ্ছে ফেসবুকে।

তবে নাদিমের সঙ্গে আরশির বিচ্ছেদ হয়েছে কি না, তা জানা যায়নি। নোবেলের সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করলেও তার ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।চলতি বছরের মে মাসে নোবেলের সঙ্গে বিচ্ছেদ হয় সালসাবিল মাহমুদের। মাদক না ছাড়ায় নোবেলকে তালাক দেন সালসাবিল। তার আগে বহুদিন ধরে থাকছিলেন আলাদা। ২০১৯ সালের ১৫ নভেম্বর সালসাবিলকে বিয়ে করেছিলেন নোবেল। তার সঙ্গে ডিভোর্সের ছয় মাসের মাথায় ফের বিয়ে করলেন গায়ক।

জানা যায়, এটি নোবেলের চতুর্থ বিয়ে। নোবেল প্রথম বিয়েটা করেন রিমি নামের এক মেয়েকে। সেই সংসার বেশি দিন টেকেনি। রিমিই নাকি ডিভোর্স দিয়েছিলেন নোবেলকে। এরপর এক আত্মীয়র মেয়েকে পারিবারিকভাবে বিয়ে করেন নোবেল। বেশি দিন টেকেনি সেই সংসারও।

ভারতের টিভি চ্যানেল জি বাংলার সংগীতবিষয়ক রিয়ালিটি শো সারেগামাপার মাধ্যমে দুই বাংলাতেই জনপ্রিয় হয়েছেন মাঈনুল আহসান নোবেল। এর পর থেকেই নানা কর্মকাণ্ড করে বিতর্কে জড়িয়েছেন তিনি। গানের চেয়ে বেশি ব্যক্তিজীবন আর নানা মন্তব্যের কারণে হয়েছেন আলোচিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com