1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

সূর্যকে অধিনায়ক করে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-২০ দল ঘোষণা ভারতের

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের রেশ কাটতে না কাটতেই আবারও মাঠের খেলায় ফিরছে ভারত। যেই অসিদের কাছে ফাইনালে ৬ উইকেটে হেরেছে ভারত, তাদের বিপক্ষেই ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা।

আগামী ২৩ নভেম্বর বিশাখাপত্তমে প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামছে দুই দল। এ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে নিয়মিত অধিনায়ক রোহিত শর্মাসহ মূল দলের প্রায় সবাইকে।

অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে সুর্যকুমার যাদবকে, সহ-অধিনায়ক ঋতুরাজ গাইকোয়াড়। এছাড়া প্রথম তিন ম্যাচে স্কোয়াডে না থাকলেও শেষ দুই ম্যাচে থাকবেন শ্রেয়াস আইয়ার।

ভারতের ১৫ সদস্যের স্কোয়াড
সূর্যকুমার যাদব (অধিনায়ক), ঋতুরাজ গাইকোয়াড় (সহ-অধিনায়ক), ইশান কিশান, যশস্বী জাসওয়াল, তিলক ভার্মা, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেট কিপার), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শিভাম দুবে, রবি বিষ্ণুই, আর্সদ্বীপ সিং, প্রসিধ কৃষ্ণা, আভেশ খান, মুকেশ কুমার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com