1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

বড় জয়ে ঘুরে দাঁড়ালো বার্সা

  • আপডেট টাইম :: বুধবার, ২ অক্টোবর, ২০২৪

স্পোর্টস ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়নস লিগের এবারের আসর হার দিয়ে শুরু হয়েছিল বার্সেলোনার। মোনাকোর কাছে তারা হেরেছিল ২-১ গোলে। কিন্তু পরের ম্যাচেই বড় জয়ে ঘুরে দাঁড়ালো কাতালানরা।

মঙ্গলবার (০১ অক্টোবর) দিবাগত রাতে ঘরের মাঠে সুইজারল্যান্ডের ক্লাব ইয়াং বয়েজকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এই জয়ে জোড়া গোল করেছেন রবার্ত লেভানডোভস্কি। একটি করে গোল পেয়েছেন রাফিনহা ও ইনিগো মার্টিনেজ। একটি গোল এসেছে আত্মঘাতী খাত থেকে।

ইয়াং বয়েজের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই দারুণ প্রভাব বিস্তার করে খেলে বার্সা। ম্যাচের ৭৫ শতাংশ বলের দখল ছিল তাদের কাছে। তাতে ৩৭ মিনিটের মধ্যেই এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।

অষ্টম মিনিটে রাফিনহার বাড়িয়ে দেওয়া বল পেয়ে খুব কাছ থেকে বাম পায়ের শটে জালে জড়ান লেভানডোভস্কি। ৩৪ মিনিটে গোলের দেখা পেয়ে যান রাফিনহাও। এ সময় কর্নার পায় বার্সা। কর্নার থেকে আসা বলে বাম পায়ে শট নিয়ে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান এই তারকা।

৩৭ মিনিটে গোল পান ইনিগো। এ সময় ফ্রি কিক পায় বার্সা। ফ্রি কিক থেকে লামিনে ইয়ামালের ক্রসে বাড়িয়ে দেওয়া বলে হেড নিয়ে জালে জড়ান স্প্যানিশ সেন্টারব্যাক। তাতে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।

বিরতির পর ৫১ মিনিটে জোড়া গোল পূর্ণ করেন লেভানডোভস্কি। তাতে ব্যবধান বেড়ে হয় ৪-০। এ সময় কর্নার পায় কাতালানরা। কর্নার থেকে ইনিগোর বাড়ানো বলে খুব কাছ থেকে হেড নিয়ে নিশানা ভেদ করেন পোলিস স্ট্রাইকার।

আক্রমণে, পাল্টা আক্রমণে ইয়াং বয়েজকে ব্যতিব্যস্ত করে রাখা বার্সা ৮১ মিনিটে আরও একটি গোল পায়। সেটি অবশ্য আত্মঘাতী খাত থেকে আসে। এ সময় সুইস ক্লাবটির মোহামেদ আলী কামার নিজেদের জালে বল জড়িয়ে দিলে বার্সেলোনার ৫-০ ব্যবধানের জয় নিশ্চিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com