1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

শেরপুর-২ আসনে আ’লীগের মনোনয়ন চাইলেন ৯ প্রার্থী

  • আপডেট টাইম :: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

শেরপুর: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন-১৪৪, শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি হয়েছেন ৯ প্রার্থী। সংসদীয় এ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশি প্রায় সকলেই ওয়েটফুল প্রার্থী। যদিও অনেকের পরিচিতি কম এবং এলাকায় যোগাযোগ নেই বললেই চলে।

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশিরা হলেন- বর্তমান সাংসদ ও সংসদ উপনেতা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান লেবু, সাবেক সিনিয়র সচিব নজরুল ইসলাম, সাবেক সিনিয়র সচিব ও এসডিএফ চেয়ারম্যান আব্দুস সামাদ ফারুক, ঢাকা মেডিকেলের সাবেক ডিন ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সদস্য ডাঃ সোহরাব আলী, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট চন্দন কুমার পাল, প্রয়াত উপজেলা চেয়ারম্যান কৃষিবিদ বদিউজ্জামান বাদশার ছেলে রাগিব হাসান ভাষণ, নজরুল ইসলাম ও রোজি সিদ্দিকী।

এরমধ্যে বেগম মতিয়া চৌধুরীর মনোনয়ন নিশ্চিত নিয়ে প্রশ্ন নেই রাজনৈতিক মহলে। রাজনৈতিক বোদ্ধারা মনে করেন, যতোদিন মতিয়া চৌধুরী সুস্থ এবং জীবিত আছেন ততোদিন এ আসনে বিকল্প কারও বিষয়ে দল ভাববে না। দলীয়ভাবে এখনো সিদ্ধান্ত প্রকাশ করা না হলেও মতিয়া চৌধুরীর মনোনয়ন নিয়ে নিশ্চিত অভিজ্ঞজন। তবে মতিয়া চৌধুরীর অনুপস্থিতিতে কে হতে পারেন এ আসনের কাণ্ডারী তা নিয়ে রয়েছে বেশ আলোচনা-পর্যালোচনা। সাবেক সিনিয়র সচিব নজরুল ইসলাম এবং আব্দুস সামাদ ফারুক এ দুই আমলার হাত অনেক উপর মহল পর্যন্ত রয়েছে এ বিষয়ে কারও অস্পষ্টতা নেই। তবে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড, জনসম্পৃক্ততা, নেতৃত্ব ইত্যাদির ক্ষেত্রে ঘাটতি রয়েছে। সেক্ষেত্রে বর্তমান নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবুর সম্ভাবনাই বেশ আশা জাগানিয়া। একাধারে তিনি অনেক বিশেষণে সমৃদ্ধ। তার বাবা বীর মুক্তিযোদ্ধা সাহাব উদ্দিন সাবেক ইউপি চেয়ারম্যান এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার। মোকছেদুর রহমান লেবু আওয়ামী লীগের ব্যানারে ছাত্র রাজনীতি দিয়ে প্রবেশ করে শ্রমিক রাজনীতি, যুব রাজনীতি এবং সবশেষ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ সময় বিশ^স্ততার সাথে বেগম মতিয়া চৌধুরীর প্রতিনিধিত্ব করেছেন। তার ছোট ভাই মোস্তাফিজুর রহমান রিপন বর্তমানে নরসিংদী জেলা পুলিশ সুপার হিসেবে কর্মরত আছেন। সবমিলিয়ে রাজনৈতিক হাওয়া বা পট পরিবর্তন না হলে পরবর্তী সময়ে মোকছেদুর রহমান লেবুর সম্ভাবনা উজ্জল। তবে শেষ কথা হলো, এ নির্বাচনে আবারও মতিয়া চৌধুরী নৌকা প্রতীক নিয়ে আসছেন- বিষয়টি দিবালোকের মতো স্পষ্ট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com