1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

হামাসের যেসব শর্ত মেনে যুদ্ধবিরতিতে ইসরায়েল

  • আপডেট টাইম :: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে দেড় মাসের বেশি সময় ধরে হামলা চালানোর পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। কাতার এ প্রস্তাবে মধ্যস্থতা করেছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, জিম্মি মুক্তির বিনিময়ে গাজায় চার দিন যুদ্ধবিরতির যে প্রস্তাব দিয়েছিল হামাস, তা আনুষ্ঠানিকভাবে অনুমোদন করেছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা।

সরকারি একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার যুদ্ধকালীন মন্ত্রিসভায় ৫০ জন জিম্মির বিনিময়ে চার দিনের যুদ্ধবিরতির প্রস্তাবটি উত্থাপন করার পর সভার অধিকাংশ সদস্যই সেটির পক্ষে সমর্থন জানিয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গাজার উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস চুক্তির শর্তগুলো প্রকাশ করেছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটি নিশ্চিত করেছে, উভয় পক্ষ থেকে অস্থায়ী যুদ্ধবিরতি চার দিন স্থায়ী হবে।

আজ বুধবার (২২ নভেম্বর) টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে হামাস বলেছে, চুক্তি অনুযায়ী এ সময়ের মধ্যে:

* গাজা উপত্যকার সব এলাকায় সামরিক যান চলাচলসহ সব ধরনের সামরিক তৎপরতা বন্ধ রাখবে ইসরায়েল।

* চিকিৎসা সরঞ্জাম ও জ্বালানি সরবরাহসহ কয়েক শ’ মানবিক ত্রাণবাহী ট্রাককে গাজায় প্রবেশের অনুমতি দেওয়া হবে।

* যুদ্ধবিরতিকালীন চার দিন স্থানীয় সময় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা ড্রোন উড়ানো বন্ধ থাকবে।

* যুদ্ধবিরতি চলাকালীন ইসরায়েল ‘গাজা উপত্যকার সব অঞ্চলে কাউকে হামলা বা গ্রেপ্তার না করতে প্রতিশ্রুতিবদ্ধ’ থাকবে।

* সালাহ আল-দ্বীন সড়কে চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।

* ইসরায়েলি কারাগারে বন্দী ১৫০ জন ফিলিস্তিনি নারী ও শিশুকে মুক্তি দিতে হবে।

এদিকে জিম্মিমুক্তির সমঝোতা হলেও যুদ্ধ একেবারে না থামানোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি বলেন, ‘যুদ্ধাবস্থায় আছে ইসরায়েল; এটি অব্যাহত থাকবে’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com