1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

করোনা ঝুঁকিতেও স্বাস্থ্যসেবা অব্যাহত রেখেছে জয়রামকুড়া হাসপাতাল

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০

হালুয়াঘাট (ময়মনসিংহ) : বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রকোপে সারাদেশে স্বাস্থ্য ব্যবস্থা যখন ভেঙ্গে পড়ার উপক্রম ঠিক সেই মুহূর্তে করোনা ভাইরাস সংক্রমণ মোকাবেলায় ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা হালুয়াঘাটের ঐতিহ্যবাহী স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান জয়রামকুড়া হাসপাতাল রোগীদের সেবা দিয়ে যাচ্ছে। যদিও মাস্ক, হ্যান্ড গ্লাভস, পিপিইসহ অন্যান চিকিৎসা উপকরণ অপ্রতুল রয়েছে, তবু থমকে নেই চিকিৎসাসেবা। এই সংকটময় পরিস্থিতিতে রোগীদের আউটডোর সেবা ছাড়াও মোবাইল ফোনের মাধ্যমেও সেবা দেয়া হচ্ছে। তবে করোনার ভাইরাসের কারনে প্রতিনিয়তই কমছে রোগীর সংখ্যা। ফলে হিমশিম খেতে হচ্ছে হাসপাতালটি পরিচালনায়।

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে সরেজমিনে দেখা যায়, হাসপাতালের বাহিরে ও ভিতরে সাবান-হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা, জীবাণুনাশক স্প্রে করা ও পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। এসময় ডাক্তার লুসি, ডাক্তার তাপস রেমা, হাসপাতালের নির্বাহী পরিচালক মি.তরুন দারিং, প্রতিষ্ঠানটির অর্থ ব্যবস্থাপক অঙ্কুর ভৌমিক প্রমুখ উপস্থিত ছিলেন।

হাসপাতাল কো-অর্ডিনেটর ডাক্তার তাপস রেমা এ প্রতিবেদককে জানান, আমরা খুব কষ্টের মাঝে দিনাতিপাত করছি এবং সর্বোচ্চ চেষ্টা করে রোগীদের সেবা প্রদান অব্যাহত রেখেছি।
হাসপাতাল পরিচালক মি. তরুণ দারিং বাংলার কাগজকে বলেন, এখানে ডিপ্লোমা-ইন-নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা নার্সিং নামে দুটি প্রতিষ্ঠান সরকারি নির্দেশে বন্ধ রয়েছে। তাছাড়া জিবিসি কর্তৃক পরিচালিত মাইক্রোফিন্যান্স প্রতিষ্ঠানটিও বন্ধ রয়েছে। সবমিলিয়ে আমরা কঠিন সময় পার করছি। আশা করছি, সৃষ্ট সমস্যার দ্রুত উন্নতি লাভ করবে।
– মাসুদ রানা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com