1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

হালুয়াঘাটে ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২০

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার উলুকান্দি গ্রামে গত বৃহস্পতিবার দিবাগত রাতে কুতুব উদ্দিন (৩৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পেশায় মাছ ব্যবসায়ী কুতুব উদ্দিন ওই গ্রামের আব্দুল হাকিমের পুত্র।
জানা গেছে, ওই গ্রামের মাছ ব্যবসায়ী কুতুব উদ্দিন বৃহস্পতিবার বাড়ি থেকে বেড়িয়ে আর ফিরেনি। ফলে পরিবারের লোকজন রাতে খোঁজাখুঁজি করে। পরে শুক্রবার সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে বোরো ধানক্ষেতের ড্রেনে কুতুব উদ্দিনের মরদেহ দেখতে পান এলাকাবাসী। খবর পেয়ে কুতুবের বাড়ির লোকজন এসে তার মরদেহ শনাক্ত করে। ঘটনাস্থলে ছুটে আসেন সহকারী পুলিশ সুপার হালুয়াঘাট সার্কেল মো. খলিলুর রহমান ও ওসি মোহাম্মদ আলী মাহমুদ। এছাড়াও ময়মনসিংহ থেকে ডিবি ও সিআইডি’র তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েনে। এ ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
– মাসুদ রানা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com