1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

দ্বিতীয় বিয়ে করবই না: অপু বিশ্বাস

  • আপডেট টাইম :: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩

বিনোদন ডেস্ক : ঢালিউড কুইন অপু বিশ্বাস। অভিনয় ক্যারিয়ারে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। অধিকাংশ সিনেমায় ঢালিউড কিং শাকিবের খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন। এ জুটির পর্দার রোমান্স বাস্তবেও রূপ নিয়েছিল। ভালোবেসে ঘর বেঁধেছিলেন তারা। এ সংসারে জয় নামে একটি পুত্রসন্তানও রয়েছে। যদিও ভেঙে গেছে সেই সংসার।

বর্তমানে শাকিব-অপু নিজেদের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ব্যক্তিগত জীবন নিয়ে তাদের খুব একটা কথা বলতে দেখা যায় না। এবার ভারতীয় একটি সংবাদমাধ্যমের সঙ্গে বিবাহিত জীবনের নানা বিষয়ে কথা বলেছেন অপু বিশ্বাস।

আপনি কখনো দ্বিতীয় বিয়ের কথা ভেবেছেন? এ প্রশ্নের উত্তরে অপু বিশ্বাস বলেন, ‘না, কখনো ভাবিনি। দ্বিতীয় বিয়ের দরকারটা কি? বাংলাদেশে আমার এমন একটা জায়গা রয়েছে, যেখানে সকলে ভাবেন অপু যা-ই করবেন তার মধ্যে একটা বার্তা থাকবে। সেই দিক থেকে দর্শকের কাছে খুবই কৃতজ্ঞ। একটা মেয়ে, যার সন্তান আছে সে কেন দ্বিতীয় বিয়ে করবে? দ্বিতীয় বিয়েতে সে হয়তো স্বামী পাবে, সামাজিক পরিচিতি পাবে। কিন্তু সন্তান একজন সৎবাবা পাবে! সন্তানের প্রতি ওই বাবা সমান ভালোবাসা দেবেন না। তাই আমি মনে করি, দ্বিতীয় বিয়ে করবই না! তা হলে সন্তান তার নিজের বাবাকেই পাবে, অন্য কাউকে বাবা বলতে হবে না। তাই যেকোনো একজনকে আত্মত্যাগ করতেই হয়, তাতে ভুল কিছু নেই। মা হিসেবে আত্মত্যাগ করাটা খুবই গুরুত্বপূর্ণ।’

এরপর প্রশ্ন করা হয় শাকিব খান তো দ্বিতীয় বিয়ে করেছেন? জবাবে অপু বিশ্বাস বলেন, ‘এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেব না।’ তাহলে কী সন্তানের জন্য আত্মত্যাগটা আপনি করছেন? জবাবে অপু বিশ্বাস বলেন, ‘আমি একা কেন করব? যা-ই করেছি নিজের ইচ্ছায় করেছি; সব কিছুই যে উত্তর দিয়ে জানিয়ে দিতে হবে তেমনটা নয়। কিছু জিনিসের উত্তর সময় দেয়।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com