1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি মির্জা ফখরুলের আসনসহ ১১টি সংসদীয় আসনের সীমানা নিয়ে গেজেট জাতিসংঘে পররাষ্ট্রমন্ত্রী, অতিরিক্ত দায়িত্বে হুমায়ুন কবির সাগর-রুনি হত্যাকাণ্ডে সাংস্কৃতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তির যোগসূত্রের প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা, দ্রুত বাস্তবায়নের তাগিদ রাজধানীতে প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা, চলবে অভ্যন্তরীণ সড়কে ৮ জোনে স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি টেকনাফে ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩ শেরপুর সীমান্তে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে বাসচাপায় প্রাণ গেল তিন বন্ধুর

করোনায় মাদক জঙ্গি রোধে কঠোর ব্যবস্থা : র‌্যাব ডিজি

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : করোনার সংকটময় মুহূর্তে মাদক, সন্ত্রাসী-দস্যুপনা ও জঙ্গিবাদী তৎপরতা রোধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে র‌্যাব সদর দপ্তর থেকে অনলাইনে যুক্ত হয়ে ‘নতুন দায়িত্বভার গ্রহণ, চলমান করোনা পরিস্থিতি ও পবিত্র মাহে রমজানে র‌্যাবের গৃহীত নিরাপত্তা ব্যবস্থা’ নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এ কথা বলেন।

আবদুল্লাহ আল মামুন বলেন, র‌্যাব করোনার মুহূর্তে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। সরকারি বিভিন্ন সংস্থাও কাজ করছে। এরপরেও সামাজিক দূরত্ব ও লকডাউন নিয়ম ভেঙে অলিতে-গলিতে জমায়েত হচ্ছে, আড্ডা দিচ্ছে।  আড্ডার সংস্কৃতি বন্ধ করতে হবে।  আমরা যেখানেই তথ্য পাবো, সন্ধ্যার পরে কোথাও আড্ডা, জমায়েত হলে, সামাজিক দূরত্ব মেনে চলা না হলে, সেখানেই আইনানুগ ব্যবস্থা নেবো।

তিনি বলেন, করোনায় সামাজিক দূরত্ব বজায় রাখতে র‌্যাবের পেট্রলিং আরো বাড়ানো হবে।  কোথায় আড্ডাবাজি হচ্ছে আমাদেরকে জানান, দ্রুত সেখানে পৌঁছে যাব।

র‌্যাব মহাপরিচালক বলেন, জঙ্গি, মাদক, সন্ত্রাসী যতো অবৈধ কার্যক্রম রয়েছে তা দায়িত্বের সাথে নজরদারি করছে র‌্যাব। করোনাকালে ইতোমধ্যে ৩২ জন জঙ্গি, ১০৮২ জন সাধারণ অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।আমরা বেশকিছু মাদকের চালান এই করোনার প্রাদুর্ভাবের মুহূর্তেও আটক করেছি।

তিনি বলেন, করোনার দুর্যোগ মুহূর্তে পণ্যবাহী যানবাহন চলাচলে সহযোগিতা করছে র‌্যাব।  সবজিবাহী যানবাহন আসছে র‌্যাব সেখানে সহযোগিতা করছে।  কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে সবজির গাড়িতে মাদক আসছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পেরে আটক করা হচ্ছে। আমাদের গোয়েন্দা টিমের সদস্যরা সক্রিয় রয়েছেন। সর্বস্তরের জনগণকে আমরা আহ্বান জানাচ্ছি আপনাদের কাছে যদি মাদক সরবরাহের কোনও তথ্য থাকে তাহলে র‌্যাবকে জানান, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com