1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

শ্রীবরদীতে ভগ্নিপতির বাড়িতে শ্যালিকার রহস্যজনক মৃত্যু, আটক ৩

  • আপডেট টাইম :: শনিবার, ২৫ এপ্রিল, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে ভগ্নিপতির বাড়িতে শ্যালিকার রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) উপজেলার ভায়াডাঙ্গা আসান্দিপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সুখি (১৮) জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর গ্রামের মৃত জয়নালের মেয়ে। এ ঘটনায় ভগ্নিপতিসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভায়াডাঙ্গা আসান্দিপাড়া গ্রামের শাহজাহানের ছেলে সালাত (৩৫) এর সাথে মেরুরচরের জয়নালের মেয়ে রিমা’র বিয়ে হয়। বিয়ের পর ভগ্নিপতি সালাত তার শ্যালিকা সুখি’র মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে শ্যালিকাকে বিয়ে করেছে বলে এলাকায় জানান দেয়। ঘটনার এক সপ্তাহ আগে সুখি সালাতের বাড়ি আসে। এরপর থেকে সালাতের বাড়িতে ঝগড়া-বিবাদ লেগেই ছিল। শনিবার সকালে সালাতের বাড়িতে পুনরায় ঝগড়া হয়। এসময় সালাত বাড়ি ছেড়ে পালানোর চেষ্টা করলে এলাকাবাসী টের পেয়ে সালাতকে আটকে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গেলে সালাতের ঘর থেকে সুখি’র মরদেহ দেখতে পায় ও তা উদ্ধার করে।
শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদার বলেন, এ ঘটনায় নিহতর ভগ্নিপতি সালাতসহ তিনজনকে আটক করা হয়েছে এবং থানায় মামলা দায়ের চলছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
– ফরিদ আহম্মেদ রুবেল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com