1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

আইবুড়ো ভাত নিয়ে ট্রোলড হলেন দর্শনা

  • আপডেট টাইম :: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

বিনোদন ডেস্ক : টলিউড অভিনেত্রী দর্শনা বণিক ও অভিনেতা সৌরভ দাস আগামী ১৫ ডিসেম্বর বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। বিয়ের আগে অভিনেত্রীর জন্য শনিবার (২ ডিসেম্বর) আইবুড়ো ভাতের আয়োজন করেছিলেন তার বন্ধুরা। আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই চরম ট্রোল্ড হয়েছেন তিনি।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, দর্শনা বণিকের আইবুড়ো ভাতের একটি ভিডিও শনিবার প্রকাশ্যে আনে টলি অনলাইন। ভিডিওতে দেখা গেছে, অভিনেত্রী শাড়ি পরে সেজেগুজে অপেক্ষা করছেন। বন্ধুরা ডাকার পর অন্য রুমে গিয়ে তিনি রীতিমত চমকে যান এত আয়োজন দেখেন। জিজ্ঞেস করেন, ‘এ সবগুলোই রান্না করেছিস?’

আর এটা নিয়েই নেটিজেনরা তাকে ট্রোল করেছেন। কারণ ভিডিওর ক্যাপশনে লেখা হয় যে, দর্শনার জন্য সারপ্রাইজ ছিল এই আইবুড়ো ভাত। ভিডিওর কমেন্ট বক্সে ট্রোল করে অনেকে লেখেন, ‘সারপ্রাইজ আইবুড়ো ভাত, তবুও এত সেজেগুজে শাড়ি পরে এসেছে!’ কেউ আবার লেখেন, ‘অভিনয়টা ভালো হয়েছে, আরও ভালো করতে হবে।’ ‘শাড়ি পরে সারপ্রাইজের অপেক্ষা করছে নাকি!’ মন্তব্য আরেকজনের।

তবে এই ট্রোল নীরবে সহ্য করেননি দর্শনা। ট্রোলকারীদের উদ্দেশ্যে কমেন্ট বক্সে অভিনেত্রী লেখেন, ‘হে মূর্খের দল, আমি জানতাম ওরা আইবুড়ো ভাতের আয়োজন করেছে। কিন্তু এত সুন্দর সেটা জানতাম না। বা কী কী রান্না হয়েছে সেটাও জানতাম না। বাকি আমরাও মানুষ, বন্ধুদের মধ্যে আমরাও মজা করি। তাই চাপ নেবেন না।’

আগামী ১৫ ডিসেম্বর কলকাতার একটি পাঁচতারা হোটেলে বসবে দর্শনা-সৌরভের বিয়ের আসর। এর আগে তাদের দুজনেরই নাম একাধিক অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে জড়িয়েছে। তবে সেসব পিছনে ফেলে নতুন জীবনের পথে এগোচ্ছেন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com