1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

বিয়ের পিঁড়িতে বসছেন সন্দীপ্তা

  • আপডেট টাইম :: রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

বিনোদন ডেস্ক : কলকাতার জনপ্রিয় টিভি অভিনেত্রী সন্দীপ্তা সেন। ব্যক্তিগত জীবনে সৌম্য মুখার্জির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি। গত বছর এ সম্পর্কের কথা স্বীকার করেন এই অভিনেত্রী।

আর এবার সৌম্য মুখার্জির সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাওয়ার খবর দিলেন সন্দীপ্তা। সৌম্য মুখার্জি ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের চিফ অপারেটিং অফিসার। এই ডিসেম্বরেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন সন্দীপ্তা-সৌম্য।

শুক্রবার সৌম্যর সঙ্গে তিনটি ছবি ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী। তিনটি ছবিই তাদের প্রি-ওয়েডিং ফটোশুটের। ছবির ক্যাপশনে সন্দীপ্তা লিখেছেন, ‘জীবনে অনেক ৭ ডিসেম্বর কাটিয়েছি, তবে কখনও ভাবিনি এই ৭ ডিসেম্বরের জন্য এরকমভাবে অপেক্ষা করব। সৌম্য মুখার্জি রেডি তো?’

অর্থাৎ আগামী ৭ ডিসেম্বর সৌম্যর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন সন্দীপ্তা। দ্য ওয়ালের খবরে বলা হয়েছে,  দক্ষিণ কলকাতাতেই বসছে বিয়ের আসর। ঘরোয়াভাবে নয়, একেবারে জাঁকজমক করে বিয়ের অনুষ্ঠান আয়োজন করবেন এই জুটি।

২০১৯ সালে ‘আস্তে লেডিজ’ ওয়েব সিরিজে অভিনয় করেন সন্দীপ্তা। এর মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখেন। তারপর ‘মার্ডার ইন দ্য হিলস’, ‘বন্ধন’সহ কয়েকটি ওয়েব সিরিজে অভিনয় করেন। ২০২১ সালে ‘একান্নবর্তী’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে সন্দীপ্তার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com