1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাষ্ট্রপতি মির্জা ফখরুলের আসনসহ ১১টি সংসদীয় আসনের সীমানা নিয়ে গেজেট জাতিসংঘে পররাষ্ট্রমন্ত্রী, অতিরিক্ত দায়িত্বে হুমায়ুন কবির সাগর-রুনি হত্যাকাণ্ডে সাংস্কৃতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তির যোগসূত্রের প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সাত নির্দেশনা, দ্রুত বাস্তবায়নের তাগিদ রাজধানীতে প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে অটোরিকশা, চলবে অভ্যন্তরীণ সড়কে ৮ জোনে স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি টেকনাফে ১ লাখ ৯০ হাজার পিস ইয়াবাসহ আটক ৩ শেরপুর সীমান্তে ৭০৫ বোতল ভারতীয় মদ জব্দ নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে বাসচাপায় প্রাণ গেল তিন বন্ধুর

পুরোহিতসহ আক্রান্ত ৩৬, ইসকন মন্দির লকডাউন

  • আপডেট টাইম :: রবিবার, ২৬ এপ্রিল, ২০২০

ঢাকা : পুরোহিতসহ ৩৬ জন করোনায় আক্রান্ত হওয়ায় পুরান ঢাকার স্বামীবাগের ইসকন মন্দির লকডাউন করেছে পুলিশ।

শনিবার (২৫ এপ্রিল) মন্দিরটি লকডাউন করে লোকজনকে সতর্ক করা হয়। এর আগে গতকাল শুক্রবার রাতে তাদের আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজু মিয়া।

ঢাকা মহানগর পুলিশের ওয়ারী বিভাগের উপকমিশনার শাহ্ ইফতেখারুল ইসলাম জানান, মন্দিরে অবস্থান করা ৩৬ জনের মধ্যে কয়েকজনের সর্দি-কাশি হলে সবাইকে পরীক্ষা করায় মন্দির কর্তৃপক্ষ। প্রথম পরীক্ষায় সবারই করোনা পজিটিভ এসেছে। আগামী সোমবার দ্বিতীয়বার পরীক্ষা করানো হবে।

ওসি সাজু মিয়া বলেন, ‘মন্দিরটিতে অবস্থান করা ৩৬ জনের করোনা পজেটিভ হওয়ার খবর পেয়ে মন্দিরটি লকডাউন করা হয়েছে।’

স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, মন্দিরে কিছুদিন আগে ভারত থেকে কয়েকজন লোক আসেন। তাদের মাধ্যমেই ভাইরাস সংক্রমণ হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।

এছাড়া মন্দিরে পুলিশি পাহারা বসানো হয়েছে। মন্দিরের আশেপাশে কাউকে যাতায়াত করতে দেওয়া হচ্ছে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com