1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

দুই ম্যাচ নিষিদ্ধ হলেন দোন্নারুম্মা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

স্পোর্টস ডেস্ক : দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা। লু আভ্রর ফরোয়ার্ড জশু কাসিমিরকে বাজেভাবে ফাউল করার ঘটনায় এই শাস্তি পেয়েছেন তিনি। বুধবার (৬ ডিসেম্বর) এক বিবৃতিতে শাস্তির বিষয়টি জানিয়েছে লিগ ওয়ান কর্তৃপক্ষ।

ঘটনা গত রোববারের (৩ ডিসেম্বর)। লিগ ওয়ানের ম্যাচে প্রতিপক্ষের মাঠে পিএসজির ২-০ গোলে জয়ের ম্যাচের দশম মিনিটে কাসিমিরকে বাজেভাবে ফাউল করেন দোন্নারুম্মা। তখনই সরাসরি লাল কার্ড দেখেন এই ইতালিয়ান গোলরক্ষক। এবার সব বিবেচনা করে তাকে নিষিদ্ধ করলো কর্তৃপক্ষ।

লিগে পিএসজির পরের দুই ম্যাচে নিস ও লিলের বিপক্ষে। নিষেধাজ্ঞার ফলে এই দুই ম্যাচে খেলতে পারবেন না দোন্নারুম্মা। তবে আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে তার খেলতে কোনো বাধা নেই।

দোন্নারুম্মার নিষেধাজ্ঞা অবশ্য পিএসজির জয়ের পথ বাধা হচ্ছে না। এখন পর্যন্ত ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানে শীর্ষে আছে পিএসজি। চ্যাম্পিয়ন্স লিগে ৫ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপে চার দলের তালিকায় দুইয়ে আছে তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com