1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

খোলামেলা পোশাকে শাকিবের ‘প্রিয়তমা’, নেটিজেনদের ‘নোংরা’ মন্তব্য

  • আপডেট টাইম :: শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩

বিনোদন ডেস্ক : স্বচ্ছ জল পাথরের গা ছুঁয়ে গড়িয়ে চলছে। কুয়াশা নামার কারণে দৃষ্টি অল্পতে সীমাবদ্ধ। জল ছুঁয়ে দেওয়া পাথরের ওপরে দাঁড়ানো অভিনেত্রী ইধিকা পাল। তার মাথার চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া। বিন্দু বিন্দু শিশির নেমে বাসা বাঁধছে সেই চুলে। কাজল মাখা চোখের দৃষ্টি থেমেছে অজানায়।

ইধিকার পরনে লাল রঙের লেহেঙ্গা ও খোলামেলা ব্লাউজ। ওড়না কিংবা দোপাট্টাবিহীন ইধিকার এই লুক ফ্রেমবন্দি করেছেন কলকাতার চিত্রগ্রাহক তথাগত ঘোষ। ওপার বাংলার আলোচিত এই ফটোগ্রাফার এসব ছবি তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। সবকিছু ঠিকই ছিল। কিন্তু নেটিজেনদের অনেকে খোলামেলা পোশাকে ইধিকাকে দেখে কটাক্ষ করে মন্তব্য করছেন। কেউ কেউ ‘নোংরা’ কথা বলতেও দ্বিধা করছেন না।

ঢালিউড কিং শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করে খ্যাতি কুড়িয়েছেন ইধিকা। আবেদনময়ী লুকে তাকে দেখে ‘প্রিয়তমা’ সিনেমার অনেক ভক্ত হতাশা প্রকাশ করেছেন। সুমন লিখেছেন, ‘আমরা আপনাকে এভাবে দেখতে চাই না। আপনি খুবই পছন্দের অভিনেত্রী আমার, আপনার পোশাকের জন্য অভিনয় আমাদের মন কেড়েছে।’ প্রিয়া লিখেছে, ‘খ্যাতি এসে গেছে, এখন এসব আসতেই থাকবে।’ সামাইতা কর্মকার লিখেছেন, ‘এই ফটোশুট না করলে তোমার তেমন কোনো ক্ষতি হতো না।’ আফরিন লিখেছেন, ‘ডিপজলের কথাই সত্যি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com