1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

প্রভাসের নায়িকা তৃপ্তি, বাজেট ৫২৬ কোটি টাকা?

  • আপডেট টাইম :: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি। ‘অ্যানিমেল’ সিনেমায় অভিনয় করে আলোচনার কেন্দ্রবিন্দু রয়েছেন এই অভিনেত্রী। বিশেষ করে সিনেমাটিতে রণবীরের সঙ্গে তার অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্যটি আলোচনার মূল বিষয়বস্তুতে পরিণত হয়েছে; বক্স অফিসেও ঝড় তুলেছে এটি।

‘অ্যানিমেল’ ঝড় থামার আগেই খবর চাউর হয়েছে, ‘বাহুবলি’খ্যাত অভিনেতা প্রভাসের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন তৃপ্তি।

সিয়াসাত ডটকম জানিয়েছে, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙার নতুন সিনেমা ‘স্পিরিট’। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন প্রভাস। সিনেমাটির কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয়ের জন্য তৃপ্তি দিমরিকে প্রস্তাব দিয়েছেন নির্মাতা।

৪০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৫২৬ কোটি ৮২ লাখ টাকার বেশি) বাজেটের এ সিনেমায় প্রভাসের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করবেন তৃপ্তি। সবকিছু ঠিক থাকলে সিনেমাপ্রেমীরা নতুন একটি জুটিকে পর্দায় দেখতে পাবেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি সন্দীপ রেড্ডি ভাঙা কিংবা তৃপ্তি।

একজন গ্যাং লিডার তার মৃত বন্ধুকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করার জন্য অন্যান্য অপরাধী চক্রের সঙ্গে লড়াই করার গল্প নিয়ে গড়ে উঠেছে ‘স্পরিট’ সিনেমার গল্প। প্রভাস ছাড়াও সিনেমাটিতে অভিনয় করবেন অনন্ত নাগ, ত্রিশা কৃষ্ণান।

কয়েক বছর আগে বলিউডে পা রাখেন অভিনেত্রী তৃপ্তি দিমরি। কিন্তু তার শুরুটা মধুর ছিল না। ‘বুলবুল’ ও ‘কলা’ সিনেমায় অভিনয় করে খ্যাতি লাভ করেন ২৯ বছর বয়সী এই অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com