1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত কয়েকজন বাল্যবিবাহ প্রতিরোধে শেরপুরে নারী ফুটবলারদের বাইসাইকেল প্রদান মাদ্রাসাগুলোতে স্কুলের তুলনায় অনেক ভালো লেখাপড়া হয়: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে তুমুল সংঘর্ষ, আহত ৪০ শ্রীবরদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত ঝিনাইগাতীতে তিন ভিক্ষুক পেলেন দোকানের মালামাল, একজন অটোরিকশা বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী নকলায় দীর্ঘদিনের ভাঙা সড়ক সংস্কার করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী সবুজ, স্বস্তিতে এলাকাবাসী শেরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্ততি ইসির: প্রথম ধাপে ইউপি ও পৌরসভা

বড় জয় আল নাসরের, গোল পেলেন রোনালদো

  • আপডেট টাইম :: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

স্পোর্টস ডেস্ক : সৌদি প্রো লিগের খেলায় রিয়াদ ডার্বিতে আল রিয়াদকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর। গতকাল শুক্রবার রাত ১২টায় নিজেদের ঘরের মাঠ আল আওয়াল পার্ক স্টেডিয়ামে মাঠে নামে আল নাসর।

শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে আল নাসর। যে কারণে গোল পেতেও বেশি দেরি হয়নি স্বাগতিকদের। গোল উৎসবের যাত্রাটা শুরু করেন রোনালদো। ম্যাচের ৩১তম মিনিটে প্রথম গোল করেন এই পর্তুগিজ তারকা।

প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্যবধান দ্বিগুণ করেন আরেক পর্তুগিজ মিডফিল্ডার ওটাভিও এডমিলসন দা সিলভা মন্তেইরো। এই গোলে অবদান ছিল রোনালদোর। সাবেক রিয়াল মাদ্রিদ তারকার ক্রস থেকে দুর্দান্ত হেডে আল রিয়াদের জালে বল জড়িয়ে দেন ওটাভিও।

ম্যাচের ৬৭তম মিনিটে ব্যবধান ৩-০ করেন এন্ডারসন ট্যালিসকা। এর ১মিনিট পর আল রিয়াদের হয়ে একমাত্র গোল করেন এন্ড্রি গ্রে। ইনজুরি সময়ে (৯০+৪) আরও একটি গোল হজম করে আল রিয়াদ। নিজের দ্বিতীয় ও আল নাসরের হয়ে চতুর্থ গোলটি করেন ট্যালিসকা।

চলতি মৌসুমে সৌদি প্রো লিগের খেলায় ১৬ ম্যাচ খেলে ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে আল নাসর। ৪৪ পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে আল হিলাল। অপরদিকে সমান ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে নীচ থেকে পঞ্চমে আছে আল রিয়াদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com