1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিশরের বিপক্ষে আর্জেন্টিনা একাদশে তিন পরিবর্তন, দেখুন কারা সুযোগ পেলেন সংসদে কথা বলতে দেয় না, জনসভায় কথা বললে বোমা-ককটেল নিক্ষেপ করে শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিকস ও মদ উদ্ধার রথযাত্রা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে শেরপুরে পুলিশ-সনাতন নেতাদের মতবিনিময় শিক্ষার গুণগত মানোন্নয়নে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জোর করে নয়, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে সরকার: রিজভী নালিতাবাড়ীতে সেচ পাম্পের অরক্ষিত তারে জড়িয়ে ৫ গরুর মৃত্যু সব সরকারি হাসপাতালে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু পরীক্ষা ফ্রি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

গাজায় ঘরে ঘরে যুদ্ধ চালাচ্ছে ইসরায়েলি বাহিনী

  • আপডেট টাইম :: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনী পূর্ণ শক্তি নিয়ে হামলা চালাচ্ছে। নগরীর ঘরে ঘরে এখন যুদ্ধ চলছে বলে শনিবার জানিয়েছে রয়টার্স।

যুদ্ধে বেসামরিক হতাহতের সংখ্যা কমানোর জন্য ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও, এই সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

গাজার উত্তরের বাসিন্দারা নতুন করে ইসরায়েলি ট্যাঙ্কের হামলার খবর দিয়েছে। দক্ষিণে তীব্র লড়াই চলছে। খান ইউনিস এলাকায় হামলা জোরদার করেছে ইসরায়েল। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, হামাসের নেতারা সেখানে লুকিয়ে আছে, সম্ভবত সুড়ঙ্গের ভূগর্ভস্থ নেটওয়ার্কে।

ইসরায়েলি সামরিক বাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ড্যান গোল্ডফাস বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, গাজার সুড়ঙ্গ পথগুলোকে ধ্বংসের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং নগরীতে ঘরে ঘরে যুদ্ধ চলছে।

শুক্রবার রাতে হামাসের সশস্ত্র শাখা একটি ভিডিও প্রকাশ করেছে। তাতে দেখা গেছে, একজন জিম্মিকে মুক্ত করার জন্য ইসরায়েলের অভিযান ব্যর্থ হয়েছে। ভিডিওটি একটি রক্তাক্ত দেহের ছবি দিয়ে শেষ হয়েছে, যা এক জন বন্দির বলে ধারণা করা হচ্ছে। ভিডিওটি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com