1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

মাত্র ২৪ বছর বয়সে চলে গেলেন অভিনেত্রী লক্ষ্মীকা

  • আপডেট টাইম :: শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

বিনোদন ডেস্ক : মাত্র ২৪ বছর বয়সে না-ফেরার দেশে চলে গেলেন মালায়লাম অভিনেত্রী লক্ষ্মীকা সঞ্জীবন। মালায়লাম সিনেমা ও টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় মুখ ছিলেন তিনি।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে হৃদরোগে আক্রান্ত হয়ে অভিনেত্রী লক্ষ্মীকা সঞ্জীবন মারা গেছেন। সেখানে একটি ব্যাংকে কর্মরত ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৪ বছর।

মালায়লাম শর্ট ফিল্ম ‘কাক্কা’র জন্য পরিচিতি পেয়েছিলেন লক্ষ্মীকা সাজীবন। এই সিনেমায় তিনি পঞ্চমী নামের একটি চরিত্রে অভিনয় করেছিলেন। দর্শকদের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুড়ায় পঞ্চমী চরিত্রটি।

তার আকস্মিক মৃত্যুতে মালায়লাম বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। তার শেষ ইনস্টাগ্রাম পোস্ট ছিল ২ নভেম্বর, যেখানে তিনি সূর্যাস্তের একটি সুন্দর ছবি শেয়ার করে লিখেছিলেন, ‘আশা। সমস্ত অন্ধকার সত্ত্বেও আলো।’ তার অকাল মৃত্যুর খবর ভাইরাল হওয়ার পরপরই, ভক্তরা তার শেষ ইনস্টাগ্রাম পোস্টের মন্তব্য বিভাগে বন্যা শুরু করেছেন।

‘পুজয়াম্মা’, ‘পঞ্চভারনাথথা’, ‘সৌদি ভেল্লাক্কাৎ, ‘উয়ারে’, ‘ওরু কুত্তানাদান ব্লগ’, ‘ওরু ইয়ামান্দান প্রেমকথা’ এবং ‘নিত্যহরিতা নয়াগান’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন লক্ষ্মীকা সঞ্জীবন। তাকে সর্বশেষ ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘কুন’ সিনেমায় দেখা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com