1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

অ্যানিমেল: বক্স অফিসে ওঠা-নামার ঢেউ

  • আপডেট টাইম :: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

বিনোদন ডেস্ক : পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙার নতুন সিনেমা ‘অ্যানিমেল’। এতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন রণবীর কাপুর-রাশমিকা মান্দানা। গত ১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে সিনেমাটি। শুধু ভারতের ৪ হাজার পর্দায় প্রদর্শিত হচ্ছে এটি।

মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা বলিউড সিনেমার তালিকায় ‘অ্যানিমেল’ তৃতীয় অবস্থানে। তার আগের দুই অবস্থানে রয়েছে ‘পাঠান’ ও ‘জওয়ান’। প্রথম ৩ দিন সিনেমাটি বক্স অফিসে ঝড় তোলে। চতুর্থ দিন থেকে তুলনামূলক সিনেমাটির আয় কমতে শুরু করলেও তা উঠা-নামার মধ্য দিয়ে চলছে। তবে গতকাল সিনেমাটির আয় ফের বেড়েছে।

বলি মুভি রিভিউজ ডটকম জানিয়েছে, মুক্তির প্রথম দিনে শুধু ভারতে ‘অ্যানিমেল’ সিনেমায় আয় করেছে ৬৩.৮ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করেছে ৬৭.২৭ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করেছে ৭০.৬৯ কোটি রুপি, চতুর্থ দিনে আয় করেছে ৪৪.৪৭ কোটি রুপি।

পঞ্চম দিনে আয় করেছে ৩৭.৮২ কোটি রুপি, ৬ষ্ঠ দিনে আয় করেছে ৩০.৪৫ কোটি রুপি, সপ্তম দিনে আয় করেছে ২৪.১৩ কোটি রুপি, অষ্টম দিনে আয় করেছে ২৩.৫৩ কোটি রুপি, নবম দিনে আয় করেছে ৩৮ কোটি রুপি। ৯ দিনে ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৪০০.১৬ কোটি রুপি। আর বিশ্বব্যাপী সিনেমাটি মোট আয় করেছে ৬০০.৬৭ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৭৯১ কোটি ৯৬ লাখ টাকার বেশি।

স্যাকনিল্ক ডটকম জানিয়েছে, অ্যানিমেল সিনেমা শুধু ভারতে আয় করেছে ৪২৯.২ কোটি রুপি, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আয় করেছে ১৭০.৮ কোটি রুপি। যার মোট আয় দাঁড়িয়েছে ৬০০ কোটি রুপি।

রণবীর-রাশমিকা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন— অনিল কাপুর, ববি দেওল, তৃপ্তি, শক্তি কাপুর, প্রেম চোপড়া। ২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করছেন গুলশান কুমার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com