1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

রণবীরের সঙ্গে সেই অন্তরঙ্গ দৃশ্য দেখে যা বললেন তৃপ্তির বাবা-মা

  • আপডেট টাইম :: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩

বিনোদন ডেস্ক : পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙা নির্মাণ করেছেন ‘অ্যানিমেল’ সিনেমা। এতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন রণবীর কাপুর-রাশমিকা মান্দানা। গত ১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে সিনেমাটি। বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে এটি।

এ সিনেমায় জোয়া চরিত্র রূপায়ন করেছেন বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি। সিনেমাটিতে রণবীর কাপুরের সঙ্গে তার অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ক্লিপ নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। বস্ত্রহীন তৃপ্তির এ দৃশ্য নিয়ে জোর চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়। কয়েক দিন এ বিষয়ে মুখ খুলেন তৃপ্তি। কিন্তু সিনেমায় এমন দৃশ্য দেখে কি বলেছেন তৃপ্তির বাবা-মা?

বলিউড হাঙ্গামাকে দেওয়া সাক্ষাৎকারে তৃপ্তি বলেন, ‘‘আমার মা-বাবা কিছুটা বিস্মিত হয়েছিলেন। তারা বলেছেন, আমি যা করেছি, সিনেমায় তারা আগে এমন কিছু দেখেননি। ওই দৃশ্য দেখার পর স্বাভাবিক হতেও তাদের সময় লেগেছিল। তারা বলেন, ‘তুমি এটা না করলেও পারতে। তবে ঠিক আছে, মা-বাবা হিসেবে আমাদের তো এটা মনে হবেই।’’

‘এটা আমার কাজ। যতক্ষণ পর্যন্ত আমি নিরাপদ বোধ করব, ততক্ষণ এসব দৃশ্য নিয়ে সমস্যা দেখি না। আমি একজন অভিনয়শিল্পী। তাই যে চরিত্রে অভিনয় করব, তা নিয়ে শতভাগ সৎ থাকব।’ বলেন তৃপ্তি।

রণবীর-রাশমিকা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন— অনিল কাপুর, ববি দেওল, তৃপ্তি, শক্তি কাপুর, প্রেম চোপড়া। ২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করছেন গুলশান কুমার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com