1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ঘরের মাঠে জিরোনায় ধরাশায়ী বার্সেলোনা

  • আপডেট টাইম :: সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগার ম্যাচে রোববার রাতে জিরোনার কাছে ধরাশায়ী হয়েছে বার্সেলোনা। ঘরের মাঠে তারা হার মেনেছে ৪-২ গোলের ব্যবধানে। এই জয়ে রিয়ালকে পেছনে ফেলে আবার শীর্ষে উঠেছে জিরোনা। অন্যদিকে ৬ পয়েন্টে পিছিয়ে থেকে চতুর্থ স্থানে আছে বার্সা।

এদিন ম্যাচের ১২ মিনিটের মাথায় আর্টেম দোভাইকের গোলে এগিয়ে যায় জিরোনা। এটা ছিল চলতি মৌসুমে তার অষ্টম গোল।

১৯ মিনিটের মাথায় রবার্ত লেভানডোফস্কি হেডে গোল করে সমতা ফেরান। যা ছিল প্রায় এক মাস পর পাওয়া। এর আগে গেল ১২ নভেম্বর আলাভেসের বিপক্ষে সবশেষ গোল করেছিলেন তিনি।

অবশ্য বিরতিতে যাওয়া আগ মুহূর্তে আবার এগিয়ে যায় জিরোনা। এ সময় মিগুয়েল গুতেরেস গোল করেন।

ম্যাচের শেষ মুহূর্তে তিন-তিনটি গোল হয়। তার মধ্যে জিরোনা করে ২টি এবং বার্সেলোনা ১টি। ৮০ মিনিটের মাথায় জিরোনার ভালেরি ফার্নান্দেজ গোল করে ব্যবধান ৩-১ করেন। ৯০+২ মিনিটের মাথায় কাতালান ক্লাবটির ইকলে গুনদোগান গোল করে ব্যবধান কমান। কিন্তু ৯০+৫ মিনিটের মাথায় জিরোনার ক্রিস্টিয়ান স্টুয়ানি গোল করে ৪-২ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

এদিন বার্সেলোনা ৩১টি আক্রমণ শানায়। তার মধ্যে ১১টি ছিল অন টার্গেটে। সেখান থেকে গোল হয় মাত্র ২টি। অবশ্য কৃতিত্ব দিতে হবে জিরোনার গোলরক্ষক পাওলো গাজানিগাকে। অন্যদিকে জিরোনা মাত্র ৭টি অন টার্গেটে শট নিয়ে ৪টি গোল করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com