1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

লেবাননে ইসরায়েলি হামলায় মেয়রসহ নিহত ৩

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের গোলাবর্ষণ ও বিমান হামলায় প্রতিবেশী দেশ লেবাননে দুই হিজবুল্লাহ যোদ্ধা এবং একজন গ্রাম্য মেয়র নিহত হয়েছেন। সোমবার দক্ষিণ লেবালনে এ হামলায় আহত হয়েছেন আরও তিনজন।

লেবাননের সামরিক সূত্র চীনের বার্তা সংস্থা সিনহুয়াকে এ তথ্য নিশ্চিত করেছে।

নাম প্রকাশ না করার শর্তে সামরিক বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গ্রাম আইতারুনকে লক্ষ্য করে ইসরায়েলের তিনটি বিমান হামলায় দুই হিজবুল্লাহ সদস্য নিহত হয়েছেন।

সামরিক কর্মকর্তারা আরও জানিয়েছেন, তায়বেহের দক্ষিণ-পূর্ব গ্রামের মেয়র হুসেইন আলী মনসুর (৮৮) নিজ বাড়িতে ইসরায়েলি শেল হামলায় নিহত হয়েছেন। ইসরায়েলি বাহিনীর নিক্ষেপ করা যে শেলটি তাকে আঘাত করেছিল সেটি বিস্ফোরিত হয়নি। এতে বাড়ির বারান্দায় মেয়রের পাশে বসে থাকা পরিবারের আট সদস্য বেঁচে গেছেন।

এছাড়া, দক্ষিণ লেবাননের কেন্দ্রে অবস্থিত আইতা আল-শাব গ্রাম এবং এর আশেপাশে ইসরায়েলি একটি বিমান হামলায় তিনজন বেসামরিক মানুষ আহত হয়েছেন।

লেবাননের সামরিক সূত্রগুলো বলছে, ইসরায়েলি ড্রোন এবং বিমানগুলো পশ্চিম এবং পূর্ব সীমান্তবর্তী গ্রামে নয়টি বিমান হামলা চালিয়ে পাঁচটি বাড়ি ধ্বংস করেছে। এতে ১৭ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন।

সামরিক সূত্রগুলো আরও জানিয়েছে, লেবানন থেকে উত্তর ইসরায়েলের দিকে চারটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। তবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম সেগুলো ধ্বংস করে দেয়।

ইরান-সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরায়েলের শতুলা, আল-বাগদাদি, হাদাব আল-বুস্তান, আল-রাহেব, জেবদিনসহ বেশ কিছু স্থানে হামলা চালিয়েছে।

পরে ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো লেবানন সীমান্তে তিনজন সেনা আহত হওয়ার খবর জানায়। আহত সেনাদের হেলিকপ্টারে করে হাইফার রামবাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

গাজা যুদ্ধের প্রেক্ষিতে ৮ অক্টোবর থেকে লেবানন-ইসরায়েল সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।

ইসরায়েলি হামলায় লেবাননে এখন পর্যন্ত ১৪৭ জন নিহত হয়েছেন। নিহতদের তালিকায় ১০১ জন হিজবুল্লাহ সদস্য, একজন সেনা সদস্য, আমাল আন্দোলনের একজন সদস্য, হামাস ও ইসলামিক জিহাদের ১৬ জন সদস্য এবং তিন সাংবাদিকসহ ২৮ জন বেসামরিক নাগরিক রয়েছেন।

ইসরায়েল সরকারের মুখপাত্র আইলন লেভি বলেছেন, ‘আমরা যেকোনও আগ্রাসনের দৃঢ় জবাব দেব এবং আমরা আবারও বলছি- ইসরায়েল একসঙ্গে দুটি ফ্রন্টে যুদ্ধে আগ্রহী নয়। কিন্তু হিজবুল্লাহ যদি ইসরায়েলকে পূর্ণ মাত্রার যুদ্ধে টেনে নেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে হিজবুল্লাহ এবং লেবানন রাষ্ট্রের জন্য এর পরিণতি হবে ভয়াবহ।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com