1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

৪০ ইসরায়েলি সেনাকে হত্যার দাবি হামাসের

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডস বলেছে, তাদের যোদ্ধারা গত ৪৮ ঘণ্টায় ৪০ ইসরায়েলি সেনাকে হত্যা এবং ৪৪টি সামরিক যান ধ্বংস করেছে।

সোমবার (১১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

রোববার টেলিগ্রামে এক পোস্টে হামাস বলেছে, ‘গত ৪৮ ঘণ্টায়, আল-কাসেম ব্রিগেডস গাজা উপত্যকায় সব ফ্রন্টে যুদ্ধে ৪৪টি ইসরায়েলি সামরিক যান সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করতে সক্ষম হয়েছে।’

হামাসের পোস্টে আরও বলা হয়েছে, ‘আমাদের যোদ্ধারা নিশ্চিত করেছে যে, জায়নবাদী ৪০ সেনা নিহত হয়েছে এবং আরও কয়েক ডজন সেনা আহত হয়েছে।’

ইসরায়েলি স্থল অভিযানের বিরুদ্ধে বুবি ফাঁদ, মর্টার শেল ও স্বল্প-পাল্লার রকেট ব্যবহার করে হামলা চালানোর দাবি করেছে হামাস।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।

গত ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তাদের এই হামলায় ১ হাজার ২০০ ব্যক্তি নিহত হন। এর জেরে ওই দিন থেকেই গাজায় প্রতিশোধমূলক হামলা শুরু করে ইসরায়েল।

ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় ১৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন প্রায় ৫০ হাজার ফিলিস্তিনি। হামাস নির্মূলের অজুহাতে ইসরায়েলি বাহিনীর বেসামরিক মানুষ নিধনের প্রতিবাদে বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com