1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

শেরপুরে চিকিৎসক ও টেকনোলজিস্ট করোনায় আক্রান্ত : মোট আক্রান্ত ২৬

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

শেরপুর : শেরপুর জেলা হাসপাতালের মেডিসিন কনসালটেন্ট ও প্যাথলজি টেকনোলজিস্ট করোনায় আক্রান্ত হয়েছেন। ২৬ এপ্রিল রোববার সন্ধ্যায় এ তথ্য জানান শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোবারক হোসেন।
তিনি জানান, গত ২২ তারিখ জেলা থেকে ১৪৭ জনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ১৯ ল্যাবে পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য। সেখান থেকে ৯৪ জনের নমুনা পরীক্ষায় জেলা হাসপাতালের ওই চিকিৎসক ও কর্মচারীর কোভিড-১৯ পজেটিভ এসেছে।
জানা গেছে, গত ৫ এপ্রিল শেরপুরে প্রথম দুইজন করোনা রোগী শনাক্ত হয়। তাদের জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। পরবর্তীতে আরও তিনজন করোনা রোগী হাসপাতালে ভর্তি হন। এসব রোগীর তত্ত্বাবধানে ছিলেন আক্রান্ত চিকিৎসক। এছাড়া আক্রান্ত টেকনোলজিস্ট সার্বক্ষণিক করোনার নমুনা সংগ্রহ করতেন। ধারণা করা হচ্ছে করোনা রোগীদের সংস্পর্শে ওই দুইজন আক্রান্ত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com