1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

তিনবারের চ্যাম্পিয়ন ম্যানইউর বিদায়

  • আপডেট টাইম :: বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

স্পোর্টস ডেস্ক : তিনবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে। শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখতে মঙ্গলবার রাতে তাদের জিততেই হতো বায়ার্ন মিউনিখের বিপক্ষে। অন্যদিকে গ্যালাতাসারেইর সঙ্গে ড্র করতে হতো এফসি কোপেনহেগেনের।কিন্তু মঙ্গলবার রাতে দুটি সমীকরণের কোনোটিই এক সুঁতোয় জড়ায়নি।

গ্যাতাসারেই-কোপেনহেগেনের ম্যাচটি যেমন ড্র হয়নি, তেমনি ম্যানইউও ঘরের মাঠে পায়নি কাঙ্খিত জয়। ৭৩ হাজার দর্শকের সামনে তারা হেরে গেছে ১-০ ব্যবধানে। এই হারে ৬ ম্যাচ থেকে মাত্র ৪ পয়েন্ট সংগ্রহ করে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের তলানিতে থেকে চ্যাম্পিয়নস লিগের এবারের আসর শেষ করেছে। তাতে ইউরোপিয়ান লিগের প্লে-অফ খেলারও সুযোগ হারিয়েছে তারা।

অন্যদিকে ৬ ম্যাচ থেকে ১৬ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে নকআউট পর্বে আগেই জায়গা করে নিয়েছে বায়ার্ন। সেখানে তাদের সঙ্গী হয়েছে এফসি কোপেনহেগেন। যারা ১-০ গোলে হারিয়েছে গ্যালাতাসারেইকে। ম্যানইউর সঙ্গে বিদায় নিয়েছে গ্যালাতাসারেইও।

এবারের আসরে ছয় ম্যাচের মাত্র একটিতে জেতা ম্যানইউ প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি। বিরতির পর ৭০ মিনিটে তারা উল্টো পিছিয়ে পড়ে। এ সময় হ্যারি কেনের বাড়িয়ে দেওয়া বল বক্সের মধ্যে পেয়ে জোরালো শটে জালে জড়ান কিংসলে কোমান। বাকি সময়ে এই গোলটি আর শোধ দিতে পারেনি ম্যানইউ। তাতে গ্রুপপর্বে সব মিলিয়ে ১৫ গোল হজম করে বিদায় নেয় তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com