1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

পূর্ব সিকিমে আটকেপড়া ৮০০ পর্যটক উদ্ধার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পূর্ব সিকিমের সুউচ্চ পার্বত্য এলাকায় আটকেপড়া ৮ শতাধিক পর্যটককে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী।

ভারতের স্থানীয় সময় বুধবার (১৩ ডিসেম্বর) রাতে সেনা কর্মকর্তারা জানিয়েছেন, তীব্র তুষারপাত এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আটকেপড়া পর্যটকের অধিকাংশই বৃদ্ধ, নারী এবং শিশু। তারা পূর্ব সিকিমের বিভিন্ন এলাকায় আটকে পড়েছিলেন।

এনডিটিভির খবরে বলা হয়, ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস পরিচালিত উদ্ধার অভিযান ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত অব্যাহত ছিলো। আটকেপড়া সব পর্যটকদের নিরাপদ এলাকায় সরানো হয়েছে। তাদেরকে আশ্রয়, শীতকালীন পোশাক, চিকিৎসা সহায়তা এবং গরম খাবার দেওয়া হচ্ছে। এমনকি আটকেপড়া পর্যটকদের থাকার ব্যবস্থা করতে সেনারা ব্যারাক ও ছাউনি খালি করে দিয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

আনন্দবাজারের খবরে বলা হয়, বুধবার সকাল থেকেই সিকিমের তাপমাত্রা ছিলো কম। দুপুর থেকেই তুষারপাত শুরু হয়। ক্রমে তুষারপাত বাড়তে থাকায় ছাঙ্গু হ্রদ থেকে গ্যাংটক ফেরার পথে আটকে পড়েন বহু পর্যটক।

দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, তুষারপাতের কারণে আটকেপড়া পর্যটকদের উদ্ধারকাজে হাত লাগায় ত্রিশক্তি কর্পস। এক এক করে বিকেল থেকে সব পর্যটকদের উদ্ধার করে প্বার্শবর্তী সেনা ক্যাম্পে নিয়ে আসা হয়। সেখানেই প্রাথমিক চিকিৎসার পর তাদের খাবার, গরম পোশাক এবং ওষুধ দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com