1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

‘কবি’ সিনেমা ছেড়ে দিলেন শাকিব, আসছেন রাজ-ইধিকা

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩

বিনোদন ডেস্ক : শাকিব খানকে নিয়ে নির্মাতা হাসিবুর রেজা কল্লোল কয়েক বছর আগেই ‘কবি’ নামে সিনেমা নির্মাণের ঘোষণা দেন। শুরুতে শাকিব খানকে নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সরে দাঁড়ান এই নায়ক। এরপর সিনেমাটি লুফে নেন শরিফুল রাজ। তার বিপরীতে অভিনয় করছেন কলকাতার নায়িকা ইধিকা পাল।

‘কবি’ সিনেমার মধ্য দিয়ে দ্বিতীয় সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন ইধিকা। এর আগে শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। রোমান্টিক-অ্যাকশনধর্মী এই সিনেমার অধিকাংশ গল্প এগিয়েছে কলকাতা শহর ঘিরে। সেখানকার বিভিন্ন লোকেশনে সিনেমাটির দৃশ্যধারণ করা হবে। বর্তমানে কলকাতায় এই সিনেমার অভিনয়শিল্পীদের নিয়ে কর্মশালা চলছে। আগামী দু’একদিনের মধ্যে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানা যায়।

রাজ-ইধিকা ছাড়াও ‘কবি’তে অভিনয় করবেন মিশা সওদাগর, কলকাতার খরাজ মুখোপাধ্যায়, অনন্যা বিশ্বাসসহ অনেকেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com