1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে নতুন সহকারী কমিশনার (ভূমি) ফারাজ হাবীব খানের যোগদান ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের হামলা, গুলিবিদ্ধ ৫ মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক ও হেলপার মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ মামলার আসামি ফরিদপুরে গ্রেপ্তার মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ, কত টাকা তা প্রকাশ করেনি মজুরি বোর্ড বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া সহজ ও গতিশীল করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর পাশে থাকবে এনসিপি: নাহিদ ইসলাম পলাতকরা সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার: বিজিবি সেক্টর কমান্ডার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ২১ কারখানায় ছুটি, বন্ধ ২২টি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর আহ্বান রাষ্ট্রপতির

অসহায়-কর্মহীনদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল মহিপুর যুবলীগ

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় করোনাভাইরাসে অসহায়, দুঃস্থ ও কর্মহীনদের পাশে দাঁড়িয়েছে মহিপুর থানা যুবলীগ।
শনিবার শেষ রাতে যুবলীগের নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মহিপুর থানার ৪ টি ইউনিয়ন ও কুয়াকাটার দুইশতাধিক কর্মহীন শ্রমজীবীদের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরন করে। গভীরে রাতে এসব খাদ্যসামগ্রী হাতে পেয়ে ওইসব কর্মহীন মানুষও বেজায় খুশি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহিপুর থানা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান বুলেট আকন ও যুগ্ম আহ্বায়ক মাসুদ রানার আর্থিক সহযোগিতায় এ ইফতার ও খাদ্যসামগ্রী বিতরন করা হয়। এতে প্রত্যেক পরিবারেকে ১০ কেজি চাল, এক কেজি ছোলাবুট, এক কেজি চিনি, ৫০ গ্রাম ভূসি, এক প্যাকেট ট্যাং, এক কেজি মুড়ি, এক কেজি খেজুর ও এক কেজি চিরা বিতরণ করা হয়।
মহিপুর থানা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান বুলটে জানান, প্রধানমন্ত্রী জননত্রেী শেখ হাসিনার নির্দেশে মহিপুর থানা যুবলীগ মানবতার পাশে আছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পর্যায়ক্রমে অন্যান্য ইউনিয়নেও করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পরা হতদরিদ্রদের মাঝে এ ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে তিনি জানিয়েছেন।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com