1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

পপির স্বামী সন্তান নিয়ে কী বললেন প্রেমিক জায়েদ খান

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
বিনোদন ডেস্ক : দীর্ঘদিন পর্দার আড়ালে রয়েছেন অভিনেত্রী সাদিকা পারভিন পপি। নিজেকে একপ্রকার নিখোঁজ করেই রেখেছেন একসময়ের জনপ্রিয় এ অভিনেত্রী। কিন্তু রহস্য ঘেরা পপি যেন নতুন খবর নিয়ে সামনে এলেন। শোবিজে পপি আর জায়েদ খানকে নিয়ে চর্চা ছিল তুঙ্গে। এবার নতুন খবর শুনে কথা বললেন এই নায়ক।
বছরখানেক আগে জানা গিয়েছিল বিয়ে করে স্বামী-সন্তান নিয়ে পুরান ঢাকায় বসবাস করছেন তিনি। তবে সে খবর ডানা মেলতে পারেনি। পপি খবরের সব জানালা বন্ধ করে দিয়েছিলেন। তবে এবার আর তা হলো না। বেরিয়ে এলো স্বামীর পরিচয়।
পপির স্বামীর নাম আদনান উদ্দিন কামাল। তিনি জান্নাত গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর। রয়েছে জাহাজের ব্যবসা। তিনি লালবাগ কাজী রিয়াজ উদ্দিন রোডের বাসিন্দা।
এছাড়া ২০২১ সালের অক্টোবরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন পপি। তার বিয়ের খবর ও সন্তান জন্মের খবর গণমাধ্যমে প্রকাশ্যে আসে। তবে সামনে আসেননি তিনি।
পপির পারিবারিক একটি সূত্রে জানা যায়, পপির পুত্র সন্তানের নাম আয়াত। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে ধানমণ্ডিতে বসবাস করছেন তিনি। তবে এর আগে উত্তরাতে থাকতেন পপি। সে ঠিকানা সবাই জেনে যাওয়ায় তা পরিবর্তন করেন।
পপির স্বামী ও সন্তান প্রকাশ্যে আসার বিষয়ে জায়েদ খান বলেন, ‘এটি নিয়ে আমার আর কিছু বলার নেই। মানুষ সব জেনেছে এখন। পপি ইস্যুতে আমার বিরুদ্ধে কত মিথ্যা অভিযোগ করা হয়েছে। আমি নাকি পিস্তল ঠেকিয়েছি? আরও কত অভিযোগ। অথচ আজকে স্বামী ও সন্তান নিয়ে সুন্দর সংসার করছে পপি।
মূল কথা হলো, আল্লাহ আমাকে ভালোবাসেন। সত্যটা সামনে চলে এসেছে। পপির জন্য শুভকামনা। পপি স্বামী ও সন্তান নিয়ে সুন্দর ও ভালো থাকুক। আমার সঙ্গে আল্লাহতায়ালা আছেন, আমার সঙ্গে বাবা-মায়ের দোয়া আছে।
তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করা হয়েছে। শুধু তাই নয়, মার্ডার কেসের আসামিও করা হয়েছিল। সেটিরও সত্য উন্মোচিত হয়েছে।  
 
জানা গেছে, পপির স্বামী চান না তিনি আর অভিনয় করুক কিংবা তার সঙ্গে বিনোদন জগতের কারো কোনো প্রকার যোগাযোগ থাকুক। এ কারণেই হয়তো এমন আত্মগোপনে গেছেন অভিনেত্রী!

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com