1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

ইরানে পুলিশ স্টেশনে বন্দুকধারীদের হামলায় নিহত ১১

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি পুলিশ স্টেশনে রাতের অন্ধকারে হামলা চালিয়ে ১১ জনকে হত্যা করেছে একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সন্দেহভাজন সদস্যরা। ইরানের রাষ্ট্রীয় টিভির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্কাই নিউজ।

সিস্তান-বেলুচিস্তান প্রদেশের ডেপুটি গভর্নর আলী রেজা মারহেমাতি বলেন, তেহরান থেকে প্রায় ১ হাজার ৪০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে রাস্ক শহরে রাত ২টার দিকে হামলায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পুলিশ সদস্য নিহত ও আহত হয়েছেন। তিনি বলেন, পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বেশ কয়েকজন হামলাকারী নিহত হয়েছেন। তবে নিহতদের সংখ্যা জানাননি তিনি।

রাষ্ট্রীয় টিভি এ হামলার জন্য বিচ্ছিন্নতাবাদী সংগঠন জইশ আল-আদিলকে দায়ী করেছে।

এবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে সাম্প্রতিক মাসগুলোতে জঙ্গি ও ছোট বিচ্ছিন্নতাবাদী দলগুলো বিদ্রোহের অংশ হিসেবে পুলিশ স্টেশনে হামলা চালিয়ে আসছে। জইশ আল আদিলের দাবি, বেলুচিস্তানের জনগণের স্বাধীকার ও জীবনমান উন্নয়নের জন্য সংগ্রাম করছে তারা। ২০১৯ সালে একটি বাসে আত্মঘাতী বোমা চালিয়ে ইরানের রেভল্যুশনারি গার্ডসের ২৭ সদস্যকে হত্যার দায় স্বীকার করেছিল গোষ্ঠীটি।

সিস্তান-বেলুচিস্তান প্রদেশ আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী এবং ইরানের স্বল্পোন্নত অঞ্চলগুলোর মধ্যে একটি। এ অঞ্চলটি প্রধানত সুন্নি মুসলিম অধ্যুষিত, অন্যদিকে ইরানের বাকি অঞ্চলগুলো শিয়া মুসলিম অধ্যুষিত।

এ অঞ্চলের মাসা আমিনি নামে ২২ বছর বয়সী এক তরুণীর পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনায় বিক্ষোভ সমাবেশের কারণে অঞ্চলটিতে ব্যাপক দমন–পীড়ন চালিয়েছিল নিরাপত্তা বাহিনী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com