1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইন্দোনেশিয়ায় স্বর্ণের খনি ধসে নিহত ৯, নিখোঁজ ১৭ প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী লিবিয়া থেকে আরও ১৭৩ জনকে প্রত্যাবাসন চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল

১০ মিনিটের খোলামেলা দৃশ্যে অভিনয়ের জন্য কত পেয়েছেন তৃপ্তি দিমরি?

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩
বিনোদন ডেস্ক : ১ ডিসেম্বর মুক্তির পর থেকে ‘অ্যানিমেল’ নিয়ে আলোচনা-সমালোচনা এখনো চলছে। রণবীর কাপুর, ববি দেওলকে নিয়ে যতটা আলোচনা, অভিনেত্রী তৃপ্তি দিমরিকে নিয়েও কোনো অংশে কম চর্চা হচ্ছে না। ছবিতে রণবীরের নায়িকা রাশমিকা মান্দানা। মাত্র ১০ মিনিটের চরিত্রের অভিনেত্রী তৃপ্তি দিমরি ছাপিয়ে গেছেন রাশমিকাকেও।

সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত এই ছবিতে এক বিশেষ চরিত্রে দেখা গিয়েছিল তৃপ্তিতে। ‘বুলবুল’ বা ‘কলা’র এই নায়িকা অভিনীত একাধিক ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে কম জল ঘোলা হয়নি। তবে সেই সব সাহসী দৃশ্যে অভিনয় করার জন্য সেই পরিমাণ পারিশ্রমিকও পেয়েছেন তৃপ্তি। সেই পারিশ্রমিকের আসলে কত?

ভারতীয় এক গণমাধ্যম জানাচ্ছে ‘অ্যানিম্যাল’ ছবিতে ‘জোয়া’র চরিত্রে অভিনয় করার জন্য নাকি ৪০ লাখ টাকা পারিশ্রমিক পেয়েছেন তৃপ্তি।

যদিও পারিশ্রমিকের এই টাকার পরিমাণ নিয়ে মুখ খোলেননি অভিনেত্রী নিজে। তবে টাকার চেয়ে ব্যাপক প্রচার পেয়েছেন এই অভিনেত্রী, এটা বলাই যায়। অল্প কয়েক দিনে তাঁর ফলোয়ার বেড়েছে কয়েক গুণ। যদিও রণবীরের সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে তাঁর অভিনয় পছন্দ হয়নি তৃপ্তির পরিবারের সদস্যদের।

অভিনেত্রী জানান, তাঁর মা-বাবা নাকি ওই দৃশ্য দেখে মোটেই খুশি নন। তবে সমালোচক ও দর্শকের শুভেচ্ছা বার্তা পেয়ে আপ্লুত তৃপ্তি নিজে।

জানা গেছে, ‘অ্যানিম্যাল’-এর নায়িকা হিসেবে তৃপ্তির প্রায় ১০ গুণ টাকা পারিশ্রমিক পেয়েছেন রাশমিকা মান্দানা। সেটা ছিল প্রায় চার কোটি টাকা। আর নায়ক রণবীরের পারিশ্রমিক সবচেয়ে বেশি।

রাশমিকার প্রায় ১০ গুণ পারিশ্রমিক আগেই পেয়েছিলেন রণবীর, যা প্রায় ৪০ কোটি টাকা। তার পরও ছবির বাণিজ্যিক সাফল্যের লভ্যাংশ পেতে চলেছেন তিনি। ভারতীয় বক্স অফিস থেকেই এখন পর্যন্ত ‘অ্যানিম্যাল’-এর উপার্জন প্রায় ৫০০ কোটি টাকা। ফলে রণবীরের ঝুলিতে যে আরো কয়েক কোটি টাকা আসতে চলেছে, তা নিয়ে কোনো সন্দেহ নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com