1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

দ্বিতীয় বিয়ে নিয়ে যা বললেন সামান্থা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩

বিনোদন ডেস্ক : ভারতীয় দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভু। ভালোবেসে ঘর বেঁধেছিলেন তারা। ২০২১ সালে এ জুটির সংসার ভাঙার গুঞ্জন চাউর হয়। সব জল্পনার অবসান ঘটিয়ে একই বছরের ২ অক্টোবর যৌথ এক বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন এই তারকা যুগল। তারপর দুজনার দু’টি পথ গেছে বেঁকে।

বিয়েবিচ্ছেদের পর সামান্থা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এরই মাঝে মায়োসাইটিস নামে এক জটিল রোগে আক্রান্ত হয়েছেন; এখনো সুস্থ নন। এদিকে ফের বিয়ে করা প্রসঙ্গে মুখ খুললেন সামান্থা। রোববার (১৭ ডিসেম্বর) ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে বিষয়টি নিয়ে মন্তব্য করেন তিনি।

এ সময় ভক্তদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেন সামন্থা। একজন লিখেন, ‘সবচেয়ে খারাপ একটি বছর শেষ হচ্ছে।’ এর সঙ্গে সম্মতি জানিয়ে সামান্থা লিখেন, ‘আমিও তাই অনুভব করছি।’ আরেক ভক্ত প্রশ্ন করেন, আপনি কি আবারো বিয়ে করার কথা ভাবছেন? উত্তরে সামান্থা বিয়েবিচ্ছেদের একটি পরিসংখ্যান শেয়ার করে লিখেন, ‘এই পরিসংখ্যান অনুসারে এটি খারাপ বিনিয়োগ।’

এ পরিসংখ্যানে দেখা যায়, ২০২৩ সালের পরিসংখ্যান অনুসারে প্রথম বিয়ে ভাঙনের হার ৫০ শতাংশ। দ্বিতীয় ও তৃতীয় বিয়ে ভাঙনের হার যথাক্রমে ৬৭ ও ৭৩ শতাংশ।

তেলেগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ নামের সিনেমার সেটে প্রথম পরিচয় নাগা-সামান্থার। তারপরই প্রেমের সম্পর্কে জড়ান তারা। এরপর লুকিয়ে দীর্ঘদিন প্রেম করেন এই জুটি। তাদের প্রেমের সম্পর্ক নিয়ে জল্পনা-কল্পনাও কম হয়নি। সব কিছুর অবসান ঘটিয়ে ২০১৭ সালের ৬ অক্টোবর ভারতের পর্যটন নগরী গোয়ার একটি রিসোর্টে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আলোচিত নাগা ও সামান্থা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com