1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

‘অন্ধ জলে’ জাহ্নবী, দেড় কোটি টাকার পোশাকে বুঁদ নেটিজেনরা

  • আপডেট টাইম :: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

বিনোদন ডেস্ক: কোমর সমান নীল জলে দাঁড়িয়ে জাহ্নবী কাপুর। কৃত্রিম আলোয় চিকচিক করছে নীল জল। জাহ্নবীর মাথার চুলগুলো এলোমেলোভাবে ছেড়ে দেওয়া। কাজলমাখা চোখে স্মোকি আই শ্যাডো। উঁচিয়ে রাখা বাঁ হাতের শাহাদাৎ আঙুলে শোভা পাচ্ছে হীরার আংটি। তার পরনে অ্যাকুয়া ক্রিস্টাল ড্রপড ড্রেস। ইনস্টাগ্রামে পোস্ট করা কয়েকটি ছবিতে এমন আবেদনময়ী লুকে ফ্রেমবন্দি হয়েছেন জাহ্নবী কাপুর।

কয়েক দিন আগে ছবিগুলো নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন জাহ্নবী কাপুর। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘ডার্ক ওয়াটার।’ বাংলা তরজমায় ‘অন্ধকার জল বা অন্ধ জল।’ জাহ্নবী কাপুরকে এমন লুকে দেখে ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। অনেকে তাকে ‘আগুন’ বলেও মন্তব্য করেছেন। কেউ কেউ লিখেছেন, ‘কেবল তোমার জন্যই সাগরে আগুন লাগতে পারে।’

জাহ্নবী কাপুর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বাওয়াল’। গত ২১ জুলাই মুক্তি পায় এটি। বর্তমানে জাহ্নবীর হাতে বেশ কটি সিনেমার কাজ রয়েছে। এ তালিকায় রয়েছে— ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’, ‘দেবারা’, ‘উলাজ’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com