1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

যুদ্ধ বন্ধ না হলে বন্দিবিনিময় নিয়ে আলোচনা নয়: হামাস

  • আপডেট টাইম :: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বাসিম নায়েম জানিয়েছেন, যুদ্ধ বন্ধের যেকোনো উদ্যোগে আলোচনা করতে তারা রাজি।

তিনি বলেছেন, ইসরায়েলের চলমান গণহত্যার মধ্যে হামাস বন্দিবিনিময় নিয়ে কোনো আলোচনায় বসবে না।

নায়েম আরও বলেন, আমাদের নাগরিকদের ওপর আগ্রাসন বন্ধ, মানবিক সহায়তা প্রদানে অবদান রাখতে পারে এমন আলোচনায় আমরা রাজি।

তবে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বলেছেন, তার দেশ জিম্মীদের মুক্তির জন্য আরেকটি মানবিক বিরতি ও অতিরিক্ত মানবিক সহায়তার জন্য প্রস্তুত।

এদিকে গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১৯ হাজার ৬৬৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) গাজার স্বাস্থ্যমন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়টির তথ্য অনুযায়ী, নিহতের পাশাপাশি গাজায় আহতের সংখ্যা ছাড়িয়েছে ৫২ হাজারের বেশি।

মূলত অবরুদ্ধ গাজা উপত্যকার পরিস্থিতি দিন দিন খারাপ থেকে আরও খারাপের দিকে যাচ্ছে। সেখানে খাবার, পানি এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের জন্য তীব্র হাহাকার চলছে। এর মধ্যেই সদ্য জন্ম নেওয়া শিশুদের জন্য যেন এই সংকট আরও মারাত্মক আকার ধারণ করেছে। পৃথিবীর আলো দেখতে না দেখতেই যুদ্ধের ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হতে হচ্ছে তাদের।

সূত্র: আল-জাজিরা

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com