1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

শ্রীবরদীতে ছেলের পাওনা টাকা চাইতে গিয়ে লাশ হয়ে ফিরল বাবা

  • আপডেট টাইম :: সোমবার, ২৭ এপ্রিল, ২০২০

শেরপুর : শ্রীবরদী উপজেলার ভায়াডাংগা দড়িপাড়া গ্রামে ছেলের পাওনা টাকা চাইতে গিয়ে লাশ হয়ে ফিরল কৃষক বাবা আবদুল্লাহ (৬৬)। ২৭ এপ্রিল সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের দুই ছেলে আহত হয়ে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘটনায় জড়িত ওই গ্রামের মমতাজ ওরফে টারুকে গ্রেফতার করেছে পুলিশ। আহত অবস্থায় সে জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে- পাওনা টাকা নিয়ে নিহতের ছেলে নিয়মত উল্লাহর সাথে মমতাজ ওরফে টারুর বিরোধ চলছিল। কিছুদিন আগে সালিস বসে টারুকে দ্রুত টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু তারপরও তালবাহানা করছিল টারু।
সোমবার বিকেলে আবদুল্লাহ তার দুই ছেলেকে নিয়ে টারুর কাছে টাকা চাইতে যান। কথাবার্তার এক পর্যায়ে টারু লোকজন নিয়ে তাদের ওপর হামলা করে। একপর্যায়ে লাঠি দিয়ে আবদুল্লাহর মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং মারা যান। পরে নিহতের দুই ছেলে বাবাকে উদ্ধার করতে গেলে সংঘর্ষ বাঁধে। এতে দুই ছেলে ও প্রতিপক্ষের দুইজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায় এবং ঘাতক টারুসহ দুইজনকে আটক করে।
ঘটনার সত্যতা স্বীকার করে শ্রীবরদী থানার ওসি মো. রহুল আমিন তালুকদার বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন নিহতের পরিবার। লাশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত দুইজনকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com