1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা

ফিল্ম কম্পানিয়ন: বছরের ‘কুলেস্ট হিরোইন’ বাঁধন

  • আপডেট টাইম :: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

বিনোদন ডেস্ক : চলচ্চিত্রবিষয়ক ভারতীয় গণমাধ্যম ফিল্ম কম্পানিয়ন বছরের পাঁচজন ‘কুলেস্ট হিরোইন’-এর তালিকা প্রকাশ করেছে। এ তালিকায় জায়গা পেয়েছে বাংলাদেশের গুণী অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

বুধবার (২০ ডিসেম্বর) গণমাধ্যমটি এ তালিকা প্রকাশ করে। বাঁধনের ভূয়সী প্রশংসা করে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ‘খুফিয়া’ সিনেমায় টাবু ওপর থেকে দৃষ্টি ফেরানো কঠিন। সিনেমাটিতে হিনা রহমান চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। এ চরিত্রে বাঁধনের আকর্ষণীয় ও রহস্যময় পারফরম্যান্স থেকেও চোখ সরানো দায়।

এ তালিকার প্রথমে রয়েছেন ভারতের দক্ষিণী সিনেমার লেডি সুপারস্টার নয়নতারা। ‘জওয়ান’ সিনেমায় অভিনয়ের জন্য এ তালিকার শীর্ষে রাখা হয়েছে তাকে। আর দ্বিতীয় নাম্বারে রয়েছেন বাঁধন। যথাক্রমে অন্য তিন নায়িকা হলেন— কঙ্কনা সেন শর্মা (মুম্বাই ডায়েরিজ), মনা সিং (কালা পানি), ডিম্পল কপাডিয়া (সাস-বহু অর ফ্ল্যামিঙ্গো)।

‘খুফিয়া’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের। বিশাল ভরদ্বাজ নির্মিত এ সিনেমা গত ৫ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com