1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

‘আমার জীবনে কেউ একজন আছে, তাকে নিয়ে আমি খুবই সুখী’

  • আপডেট টাইম :: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। বড় পর্দায় খুব একটা নিয়মিত নন এই অভিনেত্রী। মাঝে বিরতি নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন। বিরতি ভেঙে ভারতে ফিরে ফের কাজ শুরু করেছেন। ব্যক্তিগত জীবনে অভিনেতা উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কে ছিলেন নার্গিস ফাখরি। যদিও সেই প্রেমের কথা প্রকাশ্যে বলা নিষেধ ছিল। দীর্ঘ ৫ বছরের প্রেমের সম্পর্ক কেন ভেঙে গিয়েছিল, তা এখনো অজানা।

ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই চর্চায় থেকেছেন নার্গিস ফাখরি। কিন্তু তার ব্যক্তিগত জীবন নিয়ে মানুষ কথা বলুক— এমনটা অপছন্দ তার। তবে এই নিয়ম ভেঙে নার্গিস ফাখরি নিজেই জানালেন, প্রেম করছেন তিনি। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান নার্গিস।

নিজেকে ভাগ্যবতী উল্লেখ করে নার্গিস ফাখরি বলেন, ‘আমি খুবই ভাগ্যবতী। কারণ অনেকে আমাকে পছন্দ করেন। আমি খুবই মিশুক প্রকৃতির মানুষ। যত্নশীল মানুষের সঙ্গ পেতে পছন্দ করি। সম্পর্কে থাকা ব্যক্তির সঙ্গেই এটা করতে হবে এমনটা নয়। আমার সঙ্গে থাকা প্রত্যেকেই আমার সঙ্গ পছন্দ করেন। আমি তাদের সঙ্গে না থাকলে তারা আমাকে অনুভব করেন।’

ব্যবসায়ী টনি

টনির সঙ্গে কি অফিশিয়ালি এগুবেন? এমন প্রশ্নের উত্তরে নার্গিস ফাখরি বলেন, ‘‘অফিশিয়াল কি? বিবাহিত ব্যক্তিও তো অফিশিয়াল নন। আপনি যখন বলবেন, আপনি প্রেমে পড়েছেন, তখন সমস্ত রসায়নই ভুল পথে যাবে; কোনো কিছুই কাজ করবে না। এটিই ভালোবাসার ‘ভুল’, ভালো ভালোবাসা স্থিতিশীল; এটি আপনাকে স্বাভাবিকভাবে ঘরে নিয়ে যাবে।’’

আপনি কি টনিকে দেখেছেন? জবাবে নার্গিস ফাখরি বলেন, ‘আমি কি তাকে চোখ দিয়ে দেখেছি?’ আপনি কি টনির সঙ্গে প্রেম করছেন? ফের প্রশ্ন করা হলে নার্গিস ফাখরি বলেন, ‘ক্যালেন্ডারে আরো অনেক তারিখ আছে, ভবিষ্যতে আমরা আপনাকে একটি নোট পাঠাব।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com