1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতির মহারশি নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশসহ আহত ৬০ শিক্ষকদের জন্য ৯ম গ্রেডের সিদ্ধান্ত সৌদি তেল কোম্পানি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ শেরপুরে জেলা প্রশাসকের খাল পুনঃখনন পরিদর্শন, দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ শেরপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেরপুরে মাসিক রাজস্ব সভায় ভূমি ব্যবস্থাপনা আধুনিকীকরণে জোর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া লেবানন–ইসরায়েল চুক্তি প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ রেকর্ডের পাতায় ইংলিশ মিডফিল্ডার একটি উন্নত, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে: প্রধানমন্ত্রী

থানচিতে আগুনে ভস্মীভূত ২ শতাধিক দোকান ও বসতঘর

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

বান্দরবান : বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলায় আগুনে পুড়ে গেছে বাজারের প্রায় দু’শতাধিক দোকান এবং কয়েকটি বসতবাড়ি। সোমবার ভোরে থানচি উপজেলা বাজারে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা জানায়, জেলার দুর্গম পাহাড়ি জনপদ থানচি উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় থানচি বাজারের মুদি দোকান, কাপড়ের দোকান, কসমেটিকস দোকান, কম্পিউটারের দোকান,খাবারের দোকানসহ প্রায় দু’শতাধিক দোকান সম্পূর্ণ আগুনে পুড়ে গেছে। এসময় বাজারের পার্শ্ববর্তী কয়েকটি বসতবাড়িও সম্পূর্ণ পুড়ে গেছে বলে খবর পাওয়া গেছে। পরে খবর পেয়ে পুলিশ,সেনাবাহিনী এবং বান্দরবান জেলা থেকে যাওয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দীর্ঘ দু’ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে ধারণা করছে ক্ষতিগ্রস্তরা। খবর পেয়ে বান্দরবান সদর থেকে ঘটনাস্থল ছুটে যান পাবত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিসহ প্রশাসনের কর্মকতারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ কামাল জানান, খবর পেয়ে ভোর সাড়ে পাঁচটায় আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের ইউনিট গেছে। তবে প্রাথমিক ভাবে অগ্নিকান্ডের কারণ, কয়টি দোকান ও বসতবাড়ি পুড়েছে ও ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিক জানাতে পারেননি এ কর্মকতা
– এন এ জাকির

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com