1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

জিম্বাবুয়ের দুই ক্রিকেটার ডোপিংয়ের দায়ে নিষিদ্ধ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

স্পোর্টস ডেস্ক : সময়টা মোটেই ভালো যাচ্ছে না জিম্বাবুয়ের। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব উৎরাতে না পারায় প্রধান কোচের পদ থেকে ডেভ হটনের সরে দাঁড়ানোর রেশ না কাটতেই এবার আরেক দুঃসংবাদ। ডোপ-বিরোধী বিধি ভাঙার দায়ে নিষিদ্দ হয়েছেন জিম্বাবুয়ের দুই ক্রিকেটার ওয়েসলি মাধভেরে ও ব্র্যান্ডন মাভুটা।

এই দুজনকে নিষিদ্ধ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)। এক বিবৃতিতে এই দুই ক্রিকেটারের শাস্তির কথা জানায় দেশটির ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট থেকে বলা হয়, সম্প্রতি ডোপ টেস্টে তারা পজিটিভ হয়েছেন।

জানা গেছে, এই দুই ক্রিকেটারের নমুনায় নিষিদ্ধ ওষুধের উপস্থিতি পাওয়া গেছে। যা ক্রিকেট আইনের সঙ্গে সাংঘার্ষিক। ফলে মাঠের বাইরেই থাকতে হচ্ছে তাদের। পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত কোনো ধরনের ক্রিকেটীয় কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না মাধভেরে ও মাভুটা।

লেগ স্পিনিং অলরাউন্ডার মাভুটা জিম্বাবুয়ের হয়ে তিন সংস্করণ মিলিয়ে এখন পর্যন্ত খেলেছেন ২৬ ম্যাচ। আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডেতে মাঠে নেমেছেন তিনি। এদিকে অফ স্পিনিং অলরাউন্ডার মাধেভেরে তিন সংস্করণ মিলিয়ে দেশের জার্সিতে খেলেছেন প্রায় একশ ম্যাচ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com