1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

যুক্তরাষ্ট্রে ৪৮ বছর কারাভোগের পর নির্দোষ প্রমাণিত

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ৪৮ বছর কারাভোগের পর নির্দোষ প্রমাণিত হলেন যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি। মঙ্গলবার ওকলাহোমার একটি আদালত তাকে নির্দোষ ঘোষণার পর খালাসের আদেশ দিয়েছে।

বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে, গ্লিন সিমন্স নামের ওই ব্যক্তিকে ১৯৭৪ সালে একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, ওই বছর ওকলাহোমা শহরের উপকণ্ঠে একটি মদের দোকানে ডাকাতির সময় তিনি এবং তার সহযোগী ডন রবার্টস মিলে এক নারীকে হত্যা করেন। এই মামলার রায়ে প্রথমে সিমন্সকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে মার্কিন সুপ্রিম কোর্ট সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। সিমন্স ৪৮ বছর ১ মাস ১৮ দিন কারাভোগ করেছেন। তিনিই এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘদিন কারাভোগ করা নির্দোষ ব্যক্তি।

মামলার শুরু থেকেই সিমন্স বলে আসছিলেন, ওই হত্যাকাণ্ডের সময় তিনি নিজ রাজ্য লুইজিয়ানায় ছিলেন। কিন্তু এই দাবি এতদিন তিনি প্রমাণ করতে পারছিলেন না। অবশেষে চলতি বছরের জুলাই মাসে একটি জেলা আদালত সিমন্সের সাজা বাতিল করে।

ওকলাহোমা কাউন্টির বিচারক পালুম্বো তার রায়ে বলেছেন, ‘এই আদালত সুস্পষ্ট এবং বিশ্বাসযোগ্য প্রমাণের মাধ্যমে খুঁজে পেয়েছে যে, সিমন্সকে যে অপরাধের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল, সাজা দেওয়া হয়েছিল এবং কারাদণ্ড দেওয়া হয়েছিল… তা তিনি করেননি।’

বিনা দোষে সাজা ভোগের কারণে সরকার সিমন্সকে ১ লাখ ৭৫ হাজার ডলার ক্ষতিপূরণ দিতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com