1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

নেইমারবিহীন আল হিলাল প্রতিপক্ষকে উড়িয়ে দিলো ৭ গোলে

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

স্পোর্টস ডেস্ক : দলের প্রধান আকর্ষণ ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র দলে না থাকলেও টানা জয়ে উড়ছে তার ক্লাব আল হিলাল। এবার প্রতিপক্ষ আবহাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা।

গতকাল বৃহ্স্পতিবার রাতে ঘরের মাঠ প্রিন্স ফয়সাল বিন ফাহাদ স্টেডিয়ামে খেলতে নেমে হ্যাকট্রিক করেছেন আল হিলাল তারকা সার্গেই মিলিনকোভিক স্যাবিক। সার্বিয়ান এই মিডফিল্ডার গোল করেন ১৮, ৭৯ ও অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে (৯০+৫)।

এছাড়া দলের হয়ে বাকি ৪টি গোল করেন যথাক্রমে আলেক্সান্ডার মিট্রোভিক (২৫ মিনিটে পেনাল্টি থেকে), সালেম আল দাওয়াসারি (৭২ মিনিটে), মোহাম্মদ কানো (৮২ মিনিটে) ও রুবেন নাভিস (৮৬ মিনিটে)।

অপরদিকে আল হিলালের বিপক্ষে মাঠে পাত্তাই পায়নি আবহা। শক্তিশালী আল হিলালের বিপক্ষে কোনো গোল পাইনি, একটি আক্রমণও করতে পারেনি সফরকারীরা। ফলে ৭-০ গোলের বিশাল জয় পেয়েছে আল হিলাল।

চলতি মৌসুমে সৌদি প্রো লিগের খেলায় ১৮ ম্যাচ খেলে ১৬টিতেই জয় পেয়েছে আল হিলাল। ৫০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে তারা। অপরদিকে সমান ম্যাচ খেলে মাত্র ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের নীচ থেকে তৃতীয়স্থানে রয়েছে আবহা। ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্লাব আল নাসর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com