1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্রাজিলকে বিদায় করে ইতিহাস গড়ে কোয়ার্টারে নরওয়ে মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা

‘সালার’ সিনেমায় কার পারিশ্রমিক কত?

  • আপডেট টাইম :: শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

বিনোদন ডেস্ক : ‘ইয়ং রেবেল’ হিসেবে পরিচিত তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা প্রভাস। ‘বাহুবলি’ সিনেমার মাধ্যমে বিশেষ খ্যাতি লাভ করেন তিনি। তারপর থেকে প্রভাস মানেই বিশেষ কিছু। প্রভাস অভিনীত নতুন সিনেমা ‘সালার’। শুক্রবার (২২ ডিসেম্বর) মুক্তি পেয়েছে প্রশান্ত নীল নির্মিত এই সিনেমা।

তেলেগু ভাষার ‘সালার’ সিনেমা নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৭০ কোটি রুপি। কিন্তু সিনেমাটির কলাকুশলীরা কত টাকা পারিশ্রমিক নিয়েছেন তা নিয়ে চলছে জোর চর্চা। দ্য ফ্রি প্রেস জার্নাল বিষয়টি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

এ প্রতিবেদনে জানানো হয়েছে, ‘সালার’ সিনেমায় দেবা চরিত্র রূপায়ন করেছেন প্রভাস। সিনেমাটির জন্য তিনি পারিশ্রমিক নিয়েছেন ১০০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১৩১ কোটি ৯৮ লাখ টাকার বেশি)। সিনেমাটিতে প্রভাসের বিপরীতে অভিনয় করেছেন শ্রুতি হাসান; তার পারিশ্রমিক ৮ কোটি রুপি।

‘সালার’ সিনেমায় দ্বৈত চরিত্রে দেখা যাবে পৃথ্বিরাজ সুকুমারকে। এজন্য তাকে দিতে হয়েছে ৪ কোটি রুপি। আর সিনেমাটির পরিচালক প্রশান্ত নীল নির্দেশনা-গল্প লেখার জন্য নিয়েছেন ৫০ কোটি রুপি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com