1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

লেবানন থেকে ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা

  • আপডেট টাইম :: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ। শুক্রবার (২২ ডিসেম্বর) সকালের দিকে উত্তর ইসরায়েলে এই হামলা চালানো হয়েছে।

এমন পরিস্থিতিতে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, প্রতিরোধ গোষ্ঠীটি লেবাননের ভবিষৎ বিপজ্জনক করে তুলছে।

টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন থেকে উত্তর ইসরায়েলের শোমেরা এলাকায় প্রায় ২০টি রকেট নিক্ষেপ করা হয়েছে। সীমান্তের অন্যান্য এলাকায়ও রকেট হামলা চালানো হয়েছে।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী হামলায় সম্ভাব্য হতাহতের তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি।

এদিকে গাজায় গত দুই দিনে ইসরায়েলি হামলায় প্রায় ৪০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৭৩৪ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। বন্ধ রয়েছে গাজার যোগাযোগ ব্যবস্থা।

অন্যদিকে জাতিসংঘ সমর্থিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, গাজায় প্রায় ছয় লাখ ফিলিস্তিনি ভয়াবহ দুর্ভিক্ষের কবলে পড়েছে।

গাজার সরকারি অফিস জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত অন্তত ২০ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। তাছাড়া হামাসের হামলায় প্রায় ১২০০ ইসরায়েলি নিহত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com