1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

হামাসের ২০০ সদস্যকে গ্রেপ্তার করেছে ইসরায়েল

  • আপডেট টাইম :: শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল দাবি করেছে, তারা গত সপ্তাহে হামাস এবং ইসলামিক জিহাদ গ্রুপের ২০০ সদস্যকে গ্রেপ্তার করেছে। এদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ইসরায়েলি ভূখণ্ডে নিয়ে যাওয়া হয়েছে।

একটি বিবৃতিতে বলা হয়েছে, হামাসের সদস্যরা কিছু সন্দেহভাজন বেসামরিক জনগণের মধ্যে লুকিয়ে ছিল এবং স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছিল।

ইসরায়েল জানিয়েছে, হামাসকে নির্মূল করার লক্ষ্যে গাজায় সামরিক অভিযান ও আক্রমণ শুরু করার পর থেকে ৭০০ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে।

৭ অক্টোবর হামাস যোদ্ধারা গাজা থেকে দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করার পর ইসরায়েল তার প্রতিশোধমূলক অভিযান শুরু করে। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, গাজায় এ পর্যন্ত অন্তত ২০ হাজার মানুষ নিহত এবং ৫০ হাজার আহত হয়েছে।

ইসরায়েল গাজায় তাদের বোমা হামলা চালিয়ে যাচ্ছে। তারা বেসামরিক লোকদের পালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com