1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

করোনার দায়িত্ব পালনে অনীহায় ওসি ক্লোজড

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

হবিগঞ্জ : নভেল করোনাভাইরাসরোধ সংক্রান্ত দায়িত্ব পালনে অনীহা প্রকাশ করায় হবিগঞ্জের বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন কুমার সামন্তকে পুলিশ সদর দপ্তরে ক্লোজড করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) রাতে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বিষয়টি নিশ্চিত করেন। বর্তমানে বানিয়াচং থানার পরিদর্শক (তদন্ত) সেখানে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ সুপার জানান, সম্প্রতি নারায়ণগঞ্জ ও দেশের অন্যান্য স্থান থেকে লোকজন বানিয়াচংয়ে আসায় স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় তাদের কোয়ারেন্টিনে নেওয়া হয়। এছাড়া যারা ইতোমধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়। এ সংক্রান্ত কাজে ওসি রঞ্জন কুমার সামন্ত অনিহা প্রকাশ করায় তাকে পুলিশ সদর দপ্তরের আদেশে ক্লোজড করা হয়েছে।

বানিয়াচং থানায় দক্ষ কর্মকর্তা পদায়নের জন্য সিলেটের ডিআইজি চেষ্টা করছেন বলে জানান তিনি।

পুলিশ সুপার বলেন, ‘‘জাতির এই দুর্যোগময় মুহূর্তে সরকারি কর্মচারী হিসেবে যে কোনো নির্দেশ আমরা মানতে বাধ্য। বিশেষ করে এখনকার পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা বাহিনী এক ধরনের যুদ্ধে নিয়োজিত।’’

জনগণকে সব ধরনের সেবা এবং সুরক্ষা দিতে তারা প্রতিজ্ঞাবদ্ধ। এ অবস্থায় ওসির এই দায়িত্বহীনতা দুঃখজনক বলে মন্তব্য করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com